![]() কাউখালীতে তিন ব্যবসায়ীকে জরিমানা ৮৯০ লিটার ডিজেল জব্দ
২১ April ২০২৬ Tuesday ৬:৫৩:০২ PM
![]() কাউখালী(পিরোজপুর)সংবাদদাতাপিরোজপুরের কাউখালীতে লাইসেন্স ও ক্রয়ের রশিদ ব্যতিরেকে জ্বালানি বিক্রির অপরাধে দুই ব্যবসায়ী এবং নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মুল্যে বিক্রয়ের অপরাধে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করেছে। এ সময় ৮৯০ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।জানাগেছে, মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে কাউখালী উপজেলা উত্তর বাজারে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান ও র্যাব -৮ সিপিএসসি কোম্পানি কমান্ডার এএসপি কামরুজ্জামান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে কাউখালী উত্তর বাজারের ব্যবসায়ী আনসার তালুকদার এবং তপন কুন্ডুকে লাইসেন্স ও ক্রয়ের রশিদ না থাকার অপরাধে পেট্রোলিয়াম আইনে জ্বালানি ব্যবসায়ী আনসার তালুকদারকে ৫ হাজার টাকা জরিমানা এবং ৮০০ লিটার ডিজেল জব্দ এবং তপন কুন্ডুকে ৫ হাজার টাকা জরিমানা এবং ৯০ লিটার ডিজেল জব্দ করা হয়। অপর দিকে উত্তর বাজারে ব্যবসায়ী রতন দাসকে ভোক্তা সংরক্ষণ আইনে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রয় করায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

