Current Bangladesh Time
Thursday May ১৪, ২০২৬ ৯:৪০ AM
Barisal News
Latest News
Home » কাউখালী » পিরোজপুর » কাউখালীতে তিন ব্যবসায়ীকে জরিমানা ৮৯০ লিটার ডিজেল জব্দ
২১ April ২০২৬ Tuesday ৬:৫৩:০২ PM
Print this E-mail this

কাউখালীতে তিন ব্যবসায়ীকে জরিমানা ৮৯০ লিটার ডিজেল জব্দ


কাউখালী(পিরোজপুর)সংবাদদাতাপিরোজপুরের কাউখালীতে লাইসেন্স ও ক্রয়ের রশিদ ব্যতিরেকে জ্বালানি বিক্রির অপরাধে দুই ব্যবসায়ী এবং নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মুল্যে বিক্রয়ের অপরাধে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করেছে।

এ সময় ৮৯০ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।জানাগেছে, মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে কাউখালী উপজেলা উত্তর বাজারে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান ও র‍্যাব -৮ সিপিএসসি কোম্পানি কমান্ডার এএসপি কামরুজ্জামান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে কাউখালী উত্তর বাজারের ব্যবসায়ী আনসার তালুকদার এবং তপন কুন্ডুকে লাইসেন্স ও ক্রয়ের রশিদ না থাকার অপরাধে পেট্রোলিয়াম আইনে জ্বালানি ব্যবসায়ী আনসার তালুকদারকে ৫ হাজার টাকা জরিমানা এবং ৮০০ লিটার ডিজেল জব্দ এবং তপন কুন্ডুকে ৫ হাজার টাকা জরিমানা এবং ৯০ লিটার ডিজেল জব্দ করা হয়।

অপর দিকে উত্তর বাজারে ব্যবসায়ী রতন দাসকে ভোক্তা সংরক্ষণ আইনে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রয় করায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
চার সপ্তাহের মধ‍্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com