Current Bangladesh Time
Saturday July ১১, ২০২৬ ৯:৩৩ PM
Barisal News
Latest News
Home » ইন্দুরকানী » পিরোজপুর » পিরোজপুরে ১১ হাজার ৯০০ লিটার চোরাই বিটুমিন উদ্ধার
২২ April ২০২৬ Wednesday ১:৫৪:০৪ PM
Print this E-mail this

পিরোজপুরে ১১ হাজার ৯০০ লিটার চোরাই বিটুমিন উদ্ধার


ইন্দুরকানী ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের জিয়ানগর থেকে ৭৫ ব্যারেল (১১৯২৪ লিটার) চোরাই বিটুমিন উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে উপজেলার সেউতিবাড়ীয়া গ্রামের ইবাদুল কবির বাদল হাওলাদারের বাড়ি থেকে বিপুল পরিমাণ বিটুমিন উদ্ধার করা হয়।

গত ৪ এপ্রিল পুলিশ বাদল হাওলাদারের ভাইয়ের ছেলে জিয়ানগর বাজারের ব্যবসায়ী মেসার্স পলাশ এন্টারপ্রাইজের মালিক ও ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদারের হেফাজত থেকে ৫৯ ব্যরেল চোরাই বিটুমিন উদ্ধার করে। তখন ঝালকাঠি জেলা সদরের শ্যাডো কনস্ট্রাকশনের মালিকের মামলার সূত্র ধরে সিসিটিভির ফুটেজ থেকে শনাক্ত করা ট্রাক চালকের তথ্যমতে ওই চোরাই বিটুমিন উদ্ধার করা হয়েছিল।

বর্তমানে উদ্ধার করা ৭৫ ব্যারেল বিটুমিনও পলাশ হাওদারের বলে জনমনে সন্দেহ থাকলেও অবশ্য তিনি তা অস্বীকার করেছেন। জানান, তিনি ঢাকায় থাকেন। তার বাড়িতে কে বা কারা এই বিটুমিন রেখে গেছেন তা তিনি জানেন না। 

সম্প্রতি ঝালকাঠি সদর, রাজাপুর, বরগুনার বেতাগী  ও বাগেরহাটের মোড়েলগঞ্জ থানায় বিটুমিন চুরির বেশ কয়েকটি মামলা হয়েছে। এসব মামলার বাদিরা বিটুমিনের মালিকানা দাবি করছেন বলে সূত্রে জানা গেছে।

জিয়ানগর থানার দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) সাইদুজ্জামান বলেন, ‘সেউতিবাড়ীয়া গ্রামের ইবাদুল কবির বাদল হাওলাদারের বাড়ির ভেতর অনেকদিন ধরে ৭৫ ব্যারেল বিটুমিন রক্ষিত ছিল। বাড়ির মালিক জানেন না এই বিটুমিন কে বা কারা রেখেছে। অনেকেই এই বিটুমিনের মালিকানা দাবি করে যোগাযোগ করলে আমরা বিটুমিন উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। উপযুক্ত মালিক পেলে আদালতের মাধ্যমে তাকে বুঝিয়ে দেয়া হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিভাগে ডেঙ্গু বাড়ছে, ২ জনের মৃত্যু
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন: তথ্যমন্ত্রী
মব করে পরিচালকের কাজে বাধা: ড্যাবের গ্রুপিংয়ে অশান্ত বরিশালের স্বাস্থ্য বিভাগ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরসূচি চূড়ান্ত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com