![]() এনএসআই এর তথ্যের ভিত্তিতে বানারীপাড়ায় লাইসেন্স ব্যতীত অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদের অপরাধে ব্যবসায়ীকে জরিমানা।
২২ April ২০২৬ Wednesday ১১:২৭:৫৫ PM
নিজস্ব প্রতিনিধি: ![]() আজ ৭:০০ ঘটিকায় বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের পশ্চিম মলুহার গ্রামের তালুকদার কবিরের বাড়ি সংলগ্ন একটি মাদ্রাসার নিচতলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), বরিশাল জেলা’র গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিএমএ মুনীব এর নেতৃত্বে উপজেলা প্রশাসন ও এনএসআই এর যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে লাইসেন্স ব্যতীত অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদের অভিযোগে ব্যবসায়ী মো: আমান, পিতা- মৃত. আব্দুর রাজ্জাক, সাং- নাজিরপুর, পিরোজপুর কে ২০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। গোয়েন্দারা গোপন পর্যবেক্ষণের মাধ্যমে জানতে পারে, পিরোজপুর জেলাধীন নাজিরপুর উপজেলার ব্যবসায়ী হয়েও মো: আমান বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের আবাসিক এলাকায় গোডাউন নিয়ে অবৈধভাবে ১৮০/২০০ টি গ্যাস ভর্তি সিলিন্ডার মজুদ করে ছিলেন। পরবর্তীতে আজ ১৪:০০ ঘটিকায় উল্লিখিত ঠিকানায় উপস্থিত হয়ে কৌশলে আমানকে পিরোজপুরের নাজিরপুর উপজেলার নিজ বাসা থেকে বানারীপাড়ায় নিয়ে আসে এবং প্রমাণসহ হাতেনাতে আটক করে। গ্যাস সিলিন্ডার মজুদের জন্য সংশ্লিষ্ট সকল প্রমাণাদি দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক উল্লিখিত দন্ড আরোপ করা হয়। এছাড়াও জরিমানা পরিশোধ সাপেক্ষে তাকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ব্যবসা পরিচালনা করার নির্দেশনা প্রদান করা হয়। গোয়েন্দা সদস্যরা এরুপ অসাধু ব্যবসায়ীদের এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি গোপন নজরদারি অব্যাহত রাখছেন বলে জানান। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

