Current Bangladesh Time
Monday June ১৫, ২০২৬ ৫:১৯ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বানারীপাড়া » এনএসআই এর তথ্যের ভিত্তিতে বানারীপাড়ায় লাইসেন্স ব্যতীত অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদের অপরাধে ব্যবসায়ীকে জরিমানা।
২২ April ২০২৬ Wednesday ১১:২৭:৫৫ PM
Print this E-mail this

এনএসআই এর তথ্যের ভিত্তিতে বানারীপাড়ায় লাইসেন্স ব্যতীত অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদের অপরাধে ব্যবসায়ীকে জরিমানা।


নিজস্ব প্রতিনিধি:

আজ ৭:০০ ঘটিকায় বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের পশ্চিম মলুহার গ্রামের তালুকদার কবিরের বাড়ি সংলগ্ন একটি মাদ্রাসার নিচতলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), বরিশাল জেলা’র গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিএমএ মুনীব এর নেতৃত্বে উপজেলা প্রশাসন ও এনএসআই এর যৌথ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে লাইসেন্স ব্যতীত অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদের অভিযোগে ব্যবসায়ী মো: আমান, পিতা- মৃত. আব্দুর রাজ্জাক, সাং- নাজিরপুর, পিরোজপুর কে ২০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

গোয়েন্দারা গোপন পর্যবেক্ষণের মাধ্যমে জানতে পারে, পিরোজপুর জেলাধীন নাজিরপুর উপজেলার ব্যবসায়ী হয়েও মো: আমান বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের আবাসিক এলাকায় গোডাউন নিয়ে অবৈধভাবে ১৮০/২০০ টি গ্যাস ভর্তি সিলিন্ডার মজুদ করে ছিলেন। পরবর্তীতে আজ ১৪:০০ ঘটিকায় উল্লিখিত ঠিকানায় উপস্থিত হয়ে কৌশলে আমানকে পিরোজপুরের নাজিরপুর উপজেলার নিজ বাসা থেকে বানারীপাড়ায় নিয়ে আসে এবং প্রমাণসহ হাতেনাতে আটক করে।

গ্যাস সিলিন্ডার মজুদের জন্য সংশ্লিষ্ট সকল প্রমাণাদি দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক উল্লিখিত দন্ড আরোপ করা হয়। এছাড়াও জরিমানা পরিশোধ সাপেক্ষে তাকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ব্যবসা পরিচালনা করার নির্দেশনা প্রদান করা হয়।

গোয়েন্দা সদস্যরা এরুপ অসাধু ব্যবসায়ীদের এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি গোপন নজরদারি অব্যাহত রাখছেন বলে জানান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com