Current Bangladesh Time
Monday June ২২, ২০২৬ ১:৩৬ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » মঠবাড়িয়া » মঠবাড়িয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের পানির প্ল্যান্টের ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
২৭ April ২০২৬ Monday ৫:০৫:০৬ PM
Print this E-mail this

মঠবাড়িয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের পানির প্ল্যান্টের ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ


মঠবাড়িয়া ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান খাস মহল লতীফ ইনস্টিটিউশনে স্থাপিত লবণাক্ততা দূরীকরণ প্ল্যান্ট থেকে বিশুদ্ধ পানির বিক্রির প্রায় ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমানের বিরুদ্ধে।

প্ল্যান্ট রক্ষণাবেক্ষণ কমিটির সভাপতির দায়িত্বে থাকার সুবাদে তিনি এ অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করা হয়েছে। জানা গেছে, মঠবাড়িয়া পৌর শহরে সুপেয় পানির সংকট নিরসনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ২০১৮ সালে প্ল্যান্টটি স্থাপন করা হয়।

প্ল্যান্টটি থেকে প্রতি ঘণ্টায় প্রায় ১৫০০ লিটার বিশুদ্ধ পানি উৎপাদন সম্ভব। শুরুতে প্রতি লিটার পানি ৫০ পয়সা দরে বিক্রি হলেও ২০২৪ সালে তা ১ টাকা করা হয়। এতে দৈনিক গড়ে প্রায় ৩ হাজার টাকা এবং মাসে প্রায় ৯০ হাজার টাকা আয় হতো।

অভিযোগ অনুযায়ী, কেয়ারটেকার, বিদ্যুৎ বিল ও রক্ষণাবেক্ষণ ব্যয় বাদে অবশিষ্ট অর্থ ব্যাংকে জমা দেওয়ার নিয়ম থাকলেও অধিকাংশ অর্থই জমা না দিয়ে আত্মসাৎ করা হয়েছে।

প্ল্যান্ট স্থাপনের পর থেকে এখন পর্যন্ত মাত্র ৫৯ হাজার টাকা পূবালী ব্যাংক মঠবাড়িয়া শাখায় জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে। বাকি প্রায় ৩০ লাখ টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ছাড়াও কেয়ারটেকার আব্দুল মন্নানের বিরুদ্ধে প্ল্যান্টের টেকনিক্যাল সমস্যা দেখিয়ে ভুয়া বিল-ভাউচার তৈরি করে কয়েক লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট কমিটিকে ‘ম্যানেজ’ করে এবং জনস্বাস্থ্য প্রকৌশল অফিসকে না জানিয়ে দূর-দূরান্ত থেকে মেকানিক এনে এসব বিল তৈরি করা হয়েছে।

মঠবাড়িয়া জনস্বাস্থ্য অফিসের উপসহকারী প্রকৌশলী খাইরুল ইসলাম জানান, প্ল্যান্টে বড় ধরনের কোনো মেরামত বা টেকনিক্যাল সমস্যা হলে জনস্বাস্থ্য অফিসকে অবহিত করার নিয়ম রয়েছে।

কিন্তু কেয়ারটেকার ও সংশ্লিষ্টরা অফিসকে না জানিয়ে বাইরে থেকে মেকানিক এনে লাখ লাখ টাকার ভাউচার তৈরি করেছে বলে তিনি জানান। বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

অভিযোগের বিষয়ে কে এম লতীফ ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, প্ল্যান্টে কোনো টেকনিক্যাল সমস্যা হলে জনস্বাস্থ্য বিভাগকে জানানো হলেও অনেক সময় তারা টেকনিশিয়ান সংকট দেখায়।

সে কারণে বাইরে থেকে টেকনিশিয়ান দিয়ে কাজ করানো হয়েছে। এ বিষয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং পুরো বিষয়টি তদন্তের দাবি উঠেছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com