![]() বেতাগীতে বৃষ্টি হলেই বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা
৩০ April ২০২৬ Thursday ৩:৫৯:১৬ PM
বেতাগী (বরগুনা) প্রতিনিধি:![]() বরগুনার বেতাগী পৌর শহরের গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতিষ্ঠানটির প্রধান ফটক এলাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ ব্যাপারে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের। বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বেতাগী পৌর শহরের বাজারে প্রবেশদ্বারে একটি সেতু রয়েছে।সেতুর ঢালে প্রধান সড়কের দক্ষিণ পাশেই অবস্থিত বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। আর উত্তর পাশে জেলা পরিষদের ডাক বাংলো। কিন্তু পানি নিষ্কাশনের জন্য পৌর কর্তৃপক্ষ সড়কের পাশে কোনো ড্রেনেজ ব্যবস্থা করেনি। ফলে অল্প বৃষ্টিতেই সড়কে পানি জমে।এতে দুর্ভোগে পড়তে হয় সড়ক দিয়ে চলাচলকারী সবাইকে। বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ধ্রুব অর্ক মণ্ডল ও ধ্রুব গাইনের ভাষ্য, ‘বৃষ্টির দিনে আমাদের জুতা ও পোশাক ভিজে যায়। অনেক সময় কাদাপানির ভেতর দিয়ে হেঁটে ক্লাসে যেতে হয়। এতে স্বাস্থ্যঝুঁকিও তৈরি হচ্ছে।’ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ধ্রুব গাইনের বাবা সুশান্ত কুমার গাইন বলেন, ‘বৃষ্টি হলেই পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এসময় সন্তানদের নিয়ে বাড়তি চিন্তায় থাকতে হচ্ছে।’ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের দোকানে টায়ার ও গাড়ির যন্ত্রাংশ বিক্রেতা মো. কামাল হোসেন বলেন, ‘এই সমস্যা সৃষ্টি হচ্ছে একমাত্র বেতাগী পৌরসভার প্রকৌশলীর কারণে। সড়কের পাশে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে এ সমস্যা চলছে। এর পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই।’ তিনি দ্রুত পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও সড়ক উঁচু করার দাবি জানান। বেতাগী পৌরসভার নিবার্হী প্রকৌশলী মো. জসিম উদ্দিন বলেন, সমস্যাটি আমাদের নজরে রয়েছে। শিগগির পানি নিষ্কাশনের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

