বরগুনার বেতাগী পৌর শহরের গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতিষ্ঠানটির প্রধান ফটক এলাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ ব্যাপারে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের।
বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বেতাগী পৌর শহরের বাজারে প্রবেশদ্বারে একটি সেতু রয়েছে।সেতুর ঢালে প্রধান সড়কের দক্ষিণ পাশেই অবস্থিত বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। আর উত্তর পাশে জেলা পরিষদের ডাক বাংলো। কিন্তু পানি নিষ্কাশনের জন্য পৌর কর্তৃপক্ষ সড়কের পাশে কোনো ড্রেনেজ ব্যবস্থা করেনি। ফলে অল্প বৃষ্টিতেই সড়কে পানি জমে।এতে দুর্ভোগে পড়তে হয় সড়ক দিয়ে চলাচলকারী সবাইকে।
বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ধ্রুব অর্ক মণ্ডল ও ধ্রুব গাইনের ভাষ্য, ‘বৃষ্টির দিনে আমাদের জুতা ও পোশাক ভিজে যায়। অনেক সময় কাদাপানির ভেতর দিয়ে হেঁটে ক্লাসে যেতে হয়। এতে স্বাস্থ্যঝুঁকিও তৈরি হচ্ছে।’
বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ধ্রুব গাইনের বাবা সুশান্ত কুমার গাইন বলেন, ‘বৃষ্টি হলেই পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এসময় সন্তানদের নিয়ে বাড়তি চিন্তায় থাকতে হচ্ছে।’
সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের দোকানে টায়ার ও গাড়ির যন্ত্রাংশ বিক্রেতা মো. কামাল হোসেন বলেন, ‘এই সমস্যা সৃষ্টি হচ্ছে একমাত্র বেতাগী পৌরসভার প্রকৌশলীর কারণে। সড়কের পাশে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে এ সমস্যা চলছে। এর পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই।’ তিনি দ্রুত পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও সড়ক উঁচু করার দাবি জানান।
বেতাগী পৌরসভার নিবার্হী প্রকৌশলী মো. জসিম উদ্দিন বলেন, সমস্যাটি আমাদের নজরে রয়েছে। শিগগির পানি নিষ্কাশনের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন বলেন, ‘সমস্যা সমাধানে অতি শিগগির পদক্ষেপ নেওয়া হবে।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুই মাসে ডজনের বেশি প্রকাশ্য কর্মসূচি: বরিশালে দাপট দেখাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল
বরিশাল জেনারেল হাসপাতালে নানান অব্যবস্থাপনা, নারী দালাল চক্রের দৌরাত্ম্য
তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা,তার ‘স্মৃতিশক্তি নেই’, আদালতকে জানালেন আইনজীবী
বরিশাল মহানগর পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ
বরিশালে বিলুপ্তির দ্বারপ্রান্তে শিপইয়ার্ড: একই পথে ডকইয়ার্ডও