Current Bangladesh Time
Sunday October ২৫, ২০২৬ ৩:৫৮ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বানারীপাড়া » বানারীপাড়ায় মৎস্য ভিজিএফের চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
৩০ April ২০২৬ Thursday ১০:১৭:৩৮ PM
Print this E-mail this

বানারীপাড়ায় মৎস্য ভিজিএফের চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ


রাহাদ সুমন,বিশেষ প্রতিবেদক:

বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নে জেলেদের জন্য সরকারি বরাদ্দকৃত মৎস্য ভিজিএফ কার্ডের চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকৃত মৎস্য ভিজিএফ কার্ডধারী জেলেদের পরিবর্তে অকার্ডধারীদের মাঝে চাল বিতরণের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের মোঃ ছালেক নামের এক ব্যক্তি বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বরিশাল জেলা প্রশাসক,দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক ও বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন। এ অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডে ভুয়া মাষ্টাররোল তৈরী করে

কার্ডধারী প্রকৃত জেলেদের বঞ্চিত করে  কার্ডধারী নয় এমন  ব্যক্তিদের মাঝে গত ২৬ এপ্রিল মৎস্য কার্ডের ভিজিএফের চাল বিতরণ করা হয়। 

স্থানীয় রাজনৈতিক এক বিশেষ ব্যক্তির প্রভাবে এ অনিয়ম ও দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। ভিজিডি কার্ডের সুবিধাভোগী পরিবারকেও মৎস্য ভিজিএফের চাল দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়। অনিয়মের এ বিষয়টি তদন্ত করে এর সঙ্গে জড়িতদের বিচার ও মৎস্য কার্ডধারী প্রকৃত জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে উপজেলার বিশারকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস বলেন, এ ইউনিয়নে ৬ শতাধিক কার্ডধারী জেলের মধ্যে ১৮১ জনের মাঝে ৪০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। 

আমার জানামতে কার্ডধারী ছাড়া কারও মাঝে মৎস্য ভিজিএফের চাল বিতরণ করা হয়নি। তারপরেও অভিযোগের বিষয়ে তদন্ত করে দেখা হবে। 

এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজিদুর রহমান বলেন, কার্ডধারী ছাড়া কারও মাঝে মৎস্য ভিজিএফের চাল বিতরণের কোন সুযোগ নেই।  অভিযোগের বিষয়ে উপজেলা মৎস্য দপ্তরকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
চাঁদাবাজি বন্ধে শিগগিরই নতুন আইন আসছে : আইজিপি
বরিশাল শিশু হাসপাতাল: নির্মাণের নয় বছর পরও তালাবদ্ধ
ডেঙ্গু রোগীর আলাদা ওয়ার্ড নেই শেবাচিমে
বরিশাল নগরীতে জলাশয় ভরাট থামছেই না, উদ্বেগ
একের পর এক মামলায় গ্রেপ্তার মঈন আবদুল্লাহ, পরিবারের উদ্বেগ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com