![]() ঝালকাঠিতে দীর্ঘ আট বছর পর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণায় আনন্দ মিছিল
৪ May ২০২৬ Monday ৭:৩৯:১৯ PM
![]() অমিত বনিক অপু, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে দীর্ঘ প্রায় আট বছর পর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করায় শহরে আনন্দ মিছিল হয়েছে। সোমবার বিকালে এ শোভাযাত্রা বের করে ছাত্রদলের নেতা কর্মীরা। সৈয়দ আলী হাসানকে আহ্বায়ক ও সাইদুল ইসলাম রনিকে সদস্যসচিব করে সাত সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়। নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহম্মেদ সালাহউদ্দীন, যুগ্ম আহ্বায়ক যুবায়ের তালুকদার মিসকাত, কেশব সুমন সরকার, তাওহিদ হোসেন ও মো. মুবিনুল ইসলাম সাদ্দাম। নতুন আহ্বায়ক কমিটি ঘোষণায় সন্তোষ প্রকাশ করে বিএনপির স্থানীয় জ্যেষ্ঠ নেতারা জানান, আগের কমিটি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছে ও নতুন নেতৃত্বও সংগঠনকে আরও গতিশীল করবে বলে তারা আশা করছেন। সদ্য বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

