Current Bangladesh Time
Sunday June ২৮, ২০২৬ ৯:৫১ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠি‌তে দীর্ঘ আট বছর পর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণায় আনন্দ মি‌ছিল
৪ May ২০২৬ Monday ৭:৩৯:১৯ PM
Print this E-mail this

ঝালকাঠি‌তে দীর্ঘ আট বছর পর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণায় আনন্দ মি‌ছিল


অ‌মিত ব‌নিক অপু, ঝালকা‌ঠি প্রতি‌নি‌ধি: ঝালকা‌ঠি‌তে দীর্ঘ প্রায় আট বছর পর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করায় শহ‌রে আনন্দ মি‌ছিল হয়েছে। ‌সোমবার বিকা‌লে এ শোভাযাত্রা বের ক‌রে ছাত্রদ‌লের নেতা কর্মীরা।

সৈয়দ আলী হাসানকে আহ্বায়ক ও সাইদুল ইসলাম রনিকে সদস্যসচিব করে সাত সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত আহ্বায়ক কমিটিকে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহম্মেদ সালাহউদ্দীন, যুগ্ম আহ্বায়ক যুবায়ের তালুকদার মিসকাত, কেশব সুমন সরকার, তাওহিদ হোসেন ও মো. মুবিনুল ইসলাম সাদ্দাম।

নতুন আহ্বায়ক কমিটি ঘোষণায় সন্তোষ প্রকাশ করে বিএনপির স্থানীয় জ্যেষ্ঠ নেতারা জানান, আগের কমিটি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছে ও নতুন নেতৃত্বও সংগঠনকে আরও গতিশীল করবে বলে তারা আশা করছেন। সদ্য বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com