![]() বাবুগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের কমিটি বিলুপ্ত
৫ May ২০২৬ Tuesday ৮:১৬:২৬ PM
নিজস্ব প্রতিনিধি: ![]() বরিশালের বাবুগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের (জিওপি) কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বরিশাল জেলা গণঅধিকার পরিষদ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ মে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে বাবুগঞ্জ উপজেলা কমিটি বিলুপ্ত করা হয়। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পুনর্বিন্যাস এবং গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে জেলা গণঅধিকার পরিষদের উপ-দপ্তর সম্পাদক মো. হাসান হাওলাদার জানান, দ্রুততম সময়ের মধ্যে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হবে। এদিকে বিষয়টি নিশ্চিত করে বাবুগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি রানা আহমেদ জানান, জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে এবং তারা পরবর্তী নির্দেশনার অপেক্ষায় রয়েছেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

