Home » বরিশাল » বাবুগঞ্জ » বাবুগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের কমিটি বিলুপ্ত
৫ May ২০২৬ Tuesday ৮:১৬:২৬ PM
বাবুগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের কমিটি বিলুপ্ত
নিজস্ব প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের (জিওপি) কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বরিশাল জেলা গণঅধিকার পরিষদ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ মে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে বাবুগঞ্জ উপজেলা কমিটি বিলুপ্ত করা হয়। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পুনর্বিন্যাস এবং গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে জেলা গণঅধিকার পরিষদের উপ-দপ্তর সম্পাদক মো. হাসান হাওলাদার জানান, দ্রুততম সময়ের মধ্যে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হবে।
এদিকে বিষয়টি নিশ্চিত করে বাবুগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি রানা আহমেদ জানান, জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে এবং তারা পরবর্তী নির্দেশনার অপেক্ষায় রয়েছেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে ঈদের জামাতে জনতার ঢল
কালবৈশাখীতে বিদ্যুৎ-বিচ্ছিন্ন বরিশালের ৪ উপজেলা, ঈদের আগে চরম ভোগান্তি
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ