Current Bangladesh Time
Friday May ২৯, ২০২৬ ১২:৩৩ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » মির্জাগঞ্জ » মির্জাগঞ্জে যুবকের রহস্যজনক মৃ*ত্যু; আ*ত্ম*হ*ত্যা নাকি হ*ত্যা*কা*ণ্ড, ধোঁয়াশা
২৮ May ২০২৬ Thursday ১০:১৩:৫২ PM
Print this E-mail this

মির্জাগঞ্জে যুবকের রহস্যজনক মৃ*ত্যু; আ*ত্ম*হ*ত্যা নাকি হ*ত্যা*কা*ণ্ড, ধোঁয়াশা


মির্জাগঞ্জ ((পটুয়াখালী) প্রতিনিধি:


পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ইমরান হোসেন সবুজ (২৯) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা নিয়ে রহস্য দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টার মধ্যে উপজেলার ৩ নম্বর আমড়াগাছিয়া ইউনিয়নের দাসের ডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সবুজ ওই গ্রামের হারুন হাওলাদারের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় সবুজ নিজ কক্ষে অবস্থান করছিলেন এবং ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দীর্ঘ সময় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তার বাবা ও মামা উদ্বিগ্ন হয়ে পড়েন। তারা প্রথমে কলিং বেল বাজান এবং মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন। পরে কোনো সাড়া না পেয়ে জানালা খুলে ভেতরে তাকিয়ে সবুজকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে দেখা যায়, ঘরের ছাদের লোহার হুকের সঙ্গে রশি দিয়ে ঝুলছেন তিনি। ঘরে কোনো ফ্যান ছিল না।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করার চেষ্টা করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় নিহতের স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহতের এক মামা জানান, “আমার ভাগিনা দীর্ঘ চার থেকে পাঁচ বছর প্রবাসে ছিল। দেশে ফিরে স্বাভাবিক জীবনযাপন করছিল। সে খুবই ভদ্র ও শান্ত স্বভাবের ছেলে ছিল। তার কোনো শত্রু ছিল বলে আমরা জানি না। তবে তার মৃত্যুকে স্বাভাবিক মনে হচ্ছে না।”
তিনি আরও দাবি করেন, সবুজকে ঝুলন্ত অবস্থায় পাওয়ার সময় তার দুই হাত পেছনের দিকে বাঁধা ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মির্জাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, “মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতের হাত পেছনের দিকে বাঁধা ছিল, যা ঘটনাটিকে আরও সন্দেহজনক করে তুলেছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি।”
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় অন্য কোনো সংশ্লিষ্টতা রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
পরিবার সূত্রে আরও জানা গেছে, ঘটনার দিন সকালে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরু জবাইয়ের কাজ শেষে বাড়িতে ফেরেন সবুজ। পরে নিজ কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা কোনো সাড়া না পেয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে ঈদের জামাতে জনতার ঢল
কালবৈশাখীতে বিদ্যুৎ-বিচ্ছিন্ন বরিশালের ৪ উপজেলা, ঈদের আগে চরম ভোগান্তি
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com