Current Bangladesh Time
Thursday November ১২, ২০২৬ ৯:১৫ PM
Barisal News
Latest News
Home » চরফ্যাশন » ভোলা » ভোলায় সরকারি চাকরি ছেড়ে চেয়ারম্যান পদে লড়বেন প্রধান শিক্ষক
১২ November ২০২৬ Thursday ৮:০৪:০৯ PM
Print this E-mail this

ভোলায় সরকারি চাকরি ছেড়ে চেয়ারম্যান পদে লড়বেন প্রধান শিক্ষক


চরফ্যাশন ((ভোলা) প্রতিনিধি:

জনসেবার স্বপ্ন ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই করার লক্ষ্যে দীর্ঘদিনের সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের আবেদন জানিয়েছেন ভোলার চরফ্যাশন উপজেলার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

উপজেলার এওয়াজপুর ইউনিয়নের এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। 

চাকরি ছেড়ে নির্বাচনি মাঠে নামার পরিকল্পনা করা ওই শিক্ষকের নাম মো. সিরাজ উদ্দিন মাসুম। তিনি উপজেলার ১৫৯ নম্বর দক্ষিণ মাদ্রাজ নিম্ন মাধ্যমিক বালিকা সংলগ্ন রোকেয়া বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর পাঠানো এক লিখিত আবেদন থেকে এ তথ্য জানা যায়। আবেদনে তিনি অবসর গ্রহণের পেছনে ‘পারিবারিক ও ব্যক্তিগত’ কারণ উল্লেখ করেছেন। তবে স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, মূলত আসন্ন ইউপি নির্বাচনে অংশ নিতেই তার এ সিদ্ধান্ত।

মো. সিরাজ উদ্দিন মাসুমের বাড়ি চরফ্যাশন উপজেলার এওয়াজপুর (এবাজপুর) ইউনিয়নে। তিনি আসন্ন নির্বাচনে এই ইউনিয়ন থেকেই চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। 

উল্লেখ্য, তিনি এর আগেও এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

বাংলাদেশের প্রচলিত নির্বাচনি আইন ও সরকারি চাকরিবিধি অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী বা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে বহাল থেকে সরাসরি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে পারেন না। নির্বাচনে প্রার্থী হওয়ার এই আইনি বাধা দূর করতেই তিনি পদত্যাগ ও স্বেচ্ছায় অবসরের পথ বেছে নিয়েছেন।

জানা গেছে, মো. সিরাজ উদ্দিন মাসুম ১৯৯১ সালের ২০ জুন শিক্ষকতা পেশায় প্রথম যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনের পর তিনি স্বেচ্ছায় অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে আবেদনে তিনি পিআরএল (অবসর-উত্তর ছুটি) ভোগ না করে সরকারি সব সুযোগ-সুবিধাসহ সরাসরি অবসর গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি প্রার্থনা করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে আবেদনকারী প্রধান শিক্ষক মো. সিরাজ উদ্দিন মাসুম বলেন, ‘পারিবারিক ও ব্যক্তিগত’ কারণে তিনি অবসরের আবেদন করেছেন। তবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি প্রার্থী হবেন কি না, সে বিষয়ে কিছু বলেননি। শুধু বলেছেন, সময় হলে দেখা যাবে।

বর্তমানে তার অবসরের আবেদনটি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে উপজেলা শিক্ষা অফিসে জমা দেওয়া হয়েছে। এটি পরবর্তী অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই
সেই ভয়াল ১২ নভেম্বর আজ, ভোলায় স্মরণসভাসহ নানা কর্মসূচি
বরিশালে সরকারি দামে মিলছে না এলপিজি: ১২ কেজির সিলিন্ডারে দিতে হচ্ছে ৩০০ টাকা বেশি
এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা
শুকনো মৌসুমে নাব্যতা সংকট: বরিশালে একের পর এক বন্ধ হচ্ছে নৌ-রুট
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com