Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠি সরকারি কলেজে নবীন-প্রবীণের মিলনমেলা আয়োজনের উদ্যোগ
১২ November ২০২৬ Thursday ৩:১৫:৪১ PM
ঝালকাঠি সরকারি কলেজে নবীন-প্রবীণের মিলনমেলা আয়োজনের উদ্যোগ
ঝালকাঠি প্রতিনিধিঃ
Screenshot
ঝালকাঠি সরকারি কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও বন্ধন আরও সুদৃঢ় করতে আয়োজন করা হয়েছে মতবিনিময় সভা। কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে ‘প্রজন্মের বন্ধন’ শীর্ষক অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকালে ঝালকাঠি সরকারি কলেজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। সভায় কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, স্মৃতিচারণ এবং প্রজন্মের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি ‘জেনারেশন কানেক্ট-নবীন-প্রবীণের মিলনমেলা’ শীর্ষক আয়োজন সফল করতে বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি নিয়ে মতামত তুলে ধরেন অংশগ্রহণকারীরা। আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠি সরকারি কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে গড়ে উঠবে নতুন এক সেতুবন্ধন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই
সেই ভয়াল ১২ নভেম্বর আজ, ভোলায় স্মরণসভাসহ নানা কর্মসূচি
বরিশালে সরকারি দামে মিলছে না এলপিজি: ১২ কেজির সিলিন্ডারে দিতে হচ্ছে ৩০০ টাকা বেশি
এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা
শুকনো মৌসুমে নাব্যতা সংকট: বরিশালে একের পর এক বন্ধ হচ্ছে নৌ-রুট