Current Bangladesh Time
Thursday November ১২, ২০২৬ ৭:২৬ PM
Barisal News
Latest News
Home » গৌরনদী » বরিশাল » বরিশালে গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ
১২ November ২০২৬ Thursday ৬:০৭:৪৭ PM
Print this E-mail this

বরিশালে গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ


রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি :

গরু চোর সন্দেহে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে স্থানীয় জনতা। এসময় উত্তেজিত এলাকাবাসী একটি বসত ঘর ও একটি গোয়াল ঘরে অগ্নিসংযোগ করেছে। এতে ওই দুটি ঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের শাহজিরা গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের জনৈক আজিজ মীরার (৬৫) গোয়াল ঘর থেকে বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে একটি চোরাই গরু উদ্ধার করেছে স্থানীয় কতিপয় ব্যক্তি। এসময় আজিজ মীরা ও তার পরিবারের সদস্যদের উপর চড়াও হয় ওইসব ব্যক্তিরা। উপায়অন্তুর না পেয়ে আজিজ মীরার পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা নাম্বার ৯৯৯ ফোন দিয়ে তাদের প্রাণ বাঁচাতে সাহায্য চান। জরুরি সেবা নাম্বারের ফোন পেয়ে স্থানীয় সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ বৃহস্পতিবার ভোর চারটার দিকে ঘটনাস্থলে আসেন।

শাহজিরা গ্রামের বাসিন্দা মৃত নাজিম আলী শিকদারের ছেলে আদম আলী শিকদার জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে তাদের এলাকায় গরু চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। যেকারণে বুধবার দিবাগত রাত তিনটা পর্যন্ত তিনি তার গোয়ালঘর পাহাড়া দিয়েছেন। পরে তিনি ঘুমিয়ে পড়েন। কিছু সময় পর গোয়ালঘরে গিয়ে তিনি গরু দেখতে না পেয়ে রাতেই গরু খুঁজতে বের হন।

আদম আলী শিকদার বলেন, রাতে বৃষ্টির কারণে মাটিতে গরুর পায়ের ছাপ দেখা যাচ্ছিল। ওই পায়ের ছাপ অনুসরণ করে তিনি একই গ্রামের আজিজ মীরার বাড়ির দিকে যান। সেখানে আজিজ মীরাকে ডেকে গরু পালনের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি গরু পালন করেন না বলে জানিয়েছেন। পরে তার (আজিজ) গোয়ালঘরে গরুর শব্দ পেয়ে সেখানে গিয়ে আদম আলী তার গরুটি শনাক্ত করেন।

স্থানীয় একাধিক বাসিন্দারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে শাহাজিরা, সাকোকাঠি, উজিরপুর ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়ন এলাকায় গরু চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। এতে করে গরুর খামারি ও কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শাহজিরা গ্রামের বাসিন্দা মৃত ওসমান খানের ছেলে নাসির খান অভিযোগ করেন, তার একটি গরু গত ১০ দিন পূর্বে হারিয়ে যায়। বৃহস্পতিবার সকালে তিনি আজিজ মীরার বাড়ি থেকে চোরাই গরু উদ্ধারের খবর পেয়ে তিনি সেখানে যান। পরবর্তীতে আজিজ মীরার গোয়াল ঘরের পাশে গোবরের গাদা থেকে গরুর রশি ও তার গরুর চামড়ার অংশ দেখতে পান। নাসির খান ধারনা করছেন, তার গরুটি জবাই করে মাংস বিক্রি করা হয়েছে। উভয়ঘটনা সকালে এলাকায় ছড়িয়ে পড়লে পুরো গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সূত্রমতে, আজিজ মীরাকে জনতার হাতে ছেড়ে দেয়ার জন্য উত্তেজিত জনতা পুলিশের সাথে বাগবিতন্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা (এলাকাবাসী) সকাল সাতটার দিকে আজিজ মীরার গোয়াল ঘরে আগুন ধরিয়ে দিলে পরিস্থিতি উত্যপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ ও পাশ্ববর্তী আগরপুর তদন্ত কেন্দ্রের একদল পুলিশ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরবর্তীতে গরুর চুরির অভিযোগে আজিজ মীরা ও শ্যালকের পুত্র গৌরনদীর গোবর্দ্ধন বড়বাড়ি এলাকার বাসিন্দা সাকিল হোসেন এবং আগরপুর এলাকা থেকে নয়ন শিকদার নামের একজনে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেন। 

স্থানীয়রা আরও জানিয়েছেন, পুলিশ আটককৃতদের নিয়ে ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর পরই সকাল দশটার দিকে কতিপয় ব্যক্তি আজিজ মীরার বসত ঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ফের ঘটনাস্থলে আসার পূর্বেই ঘরটি সম্পূর্ণ ভস্মিভূত হয়। অগ্নিসংযোগে প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানিয়েছেন, উভয় ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি আটককৃত ব্যক্তিরা গরু চুরির সাথে জড়িত রয়েছে কিনা এবং ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা সেবিষয়ে তদন্ত চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই
সেই ভয়াল ১২ নভেম্বর আজ, ভোলায় স্মরণসভাসহ নানা কর্মসূচি
বরিশালে সরকারি দামে মিলছে না এলপিজি: ১২ কেজির সিলিন্ডারে দিতে হচ্ছে ৩০০ টাকা বেশি
এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা
শুকনো মৌসুমে নাব্যতা সংকট: বরিশালে একের পর এক বন্ধ হচ্ছে নৌ-রুট
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com