Home » নাজিরপুর » পিরোজপুর » গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৩ জন নাজিরপুরের একই পরিবারের
২৮ May ২০২৬ Thursday ৮:৩৯:২৪ PM
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৩ জন নাজিরপুরের একই পরিবারের
নাজিরপুর ((পিরোজপুর) প্রতিনিধি:
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের পাঁচজনের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। তাদের বাড়ি পিরোজপুরের নাজিরপুরের কলারদোয়ানিয়ায়।
নিহতরা হলেন মো. সোহাগ (৩৭ ), তার স্ত্রী মোসা. খাদিজা খাতুন (৩৪) ও তাদের ৮ বছরের শিশু আরমান।
কলারদোয়ানিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হাসনাত ডালিম বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে মোটরসাইকেলের দুই আরোহীসহ চারজন ঘটনাস্থলেই নিহত হন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়।
কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডালিম হাসনাত বলেন, সোহাগ, তার স্ত্রী খাদিজা ও ছেলে আরমান একই পরিবারের সদস্য। মর্মান্তিক এ দুর্ঘটনায় তাদের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে ঈদের জামাতে জনতার ঢল
কালবৈশাখীতে বিদ্যুৎ-বিচ্ছিন্ন বরিশালের ৪ উপজেলা, ঈদের আগে চরম ভোগান্তি
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ