Current Bangladesh Time
Thursday May ২৮, ২০২৬ ১১:৪১ PM
Barisal News
Latest News
Home » গৌরনদী » বরিশাল » ভিন্ন প্রেক্ষাপটে এবার আমরা ঈদ উদযাপন করছি: তথ্যমন্ত্রী
২৮ May ২০২৬ Thursday ৪:২৩:৩০ PM
Print this E-mail this

ভিন্ন প্রেক্ষাপটে এবার আমরা ঈদ উদযাপন করছি: তথ্যমন্ত্রী


গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

তথ্য ও সৃম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, এবার এমন এক প্রেক্ষাপটে আমরা পবিত্র ঈদুল আজহা উদযাপন করছি, যখন বিশ্বের নানা স্থানে সংকট চলছে। দেশের নবনির্বাচিত সরকার একটি বিধ্বস্ত অর্থনীতিকে নতুন করে ঢেলে সাজানোর কাজে নিয়োজিত রয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই চ্যালেঞ্জ মোকাবিলায় দেশবাসীর কাছে তিনি ঈদের দিনে দোয়া কামনা করেন।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরিকল স্কুল ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় শেষে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, ঈদুল আজহার মূল শিক্ষা হলো ত্যাগের মহিমা। সর্বশক্তিমানের সন্তুষ্টির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে কীভাবে প্রস্তুত থাকতে হয়, প্রতি বছর ঈদুল আজহার মাধ্যমে সেই মূল্যবোধই জাগ্রত করা হয়।

পরে তিনি সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ঈদগাহ মাঠে বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে ঈদের জামাতে জনতার ঢল
কালবৈশাখীতে বিদ্যুৎ-বিচ্ছিন্ন বরিশালের ৪ উপজেলা, ঈদের আগে চরম ভোগান্তি
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com