Current Bangladesh Time
Thursday May ২৮, ২০২৬ ১১:৪২ PM
Barisal News
Latest News
Home » তজুমদ্দিন » ভোলা » ভোলায় অস্ত্র-গুলিসহ কুখ্যাত হেজু ডাকাত আটক
২৮ May ২০২৬ Thursday ৮:৫১:৩২ PM
Print this E-mail this

ভোলায় অস্ত্র-গুলিসহ কুখ্যাত হেজু ডাকাত আটক


তজুমদ্দিন ((ভোলা) প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিনে অভিযান চালিয়ে একটি দেশীয় পাইপ গান, দুই রাউন্ড তাজা কার্তুজ ও দুইটি রকেট ফ্লেয়ারসহ ফেরদৌস ওরফে হেজু নামে এক কুখ্যাত ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড। 

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৭ মে) রাত ১১টা থেকে বৃহস্পতিবার রাত ১টা পর্যন্ত তজুমদ্দিন থানার মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট তজুমদ্দিন। অভিযানের একপর্যায়ে চিহ্নিত ডাকাত ফেরদৌস ওরফে হেজু ডাকাতের বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় পাইপ গান, দুই রাউন্ড তাজা কার্তুজ ও দুইটি রকেট ফ্লেয়ার উদ্ধার করা হয়। 

কোস্ট গার্ড জানায়, আটক ফেরদৌস ওরফে হেজু ডাকাতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর আগে ২০২৫ সালের ২৭ মার্চও কোস্ট গার্ড তাকে অস্ত্রসহ আটক করেছিল। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। 

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে ঈদের জামাতে জনতার ঢল
কালবৈশাখীতে বিদ্যুৎ-বিচ্ছিন্ন বরিশালের ৪ উপজেলা, ঈদের আগে চরম ভোগান্তি
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com