" />
AmaderBarisal.com Logo

হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত


আমাদেরবরিশাল.কম

১১ May ২০২৬ Monday ২:১৫:২৮ PM

নগর প্রতিনিধি:

বরিশাল জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (১১ মে) বেলা ১১টার দিকে হাসপাতালে প্রবেশ করেন তিনি। এ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকায় হাসপাতালের ডায়ালাইসিস টেকনিশিয়ান জসিম মাতুব্বরকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসা ব্যবস্থার অবস্থা তেমন একটা ভালো নয়।তত্ত্বাবধায়ককে নির্দেশ দেওয়া হয়েছে বহির্বিভাগের চিকিৎসা ব্যবস্থার ওপর সার্বক্ষণিক খেয়াল রাখার। রোগীদের অভিযোগ এ হাসপাতালটিতে দালালরা অহরহ প্রবেশ করে রোগীদের অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করে তাই অনতিবিলম্বে অভিযান পরিচালনা করে দালালদের আটক করার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে হাসপাতালের ভিতর-বাহির অপরিচ্ছন্ন থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করে তা ২৪ ঘণ্টার মধ্যে পরিষ্কার করার নির্দেশ দেন।

জেনারেল হাসপাতাল পরিদর্শনের পর তিনি নগরীর আমানতগঞ্জে অবস্থিত উদ্বোধনের অপেক্ষায় থাকা শিশু হাসপাতাল পরিদর্শনে যান।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন দ্রুত হাসপাতাল উদ্বোধনের। আগামী তিন চার মাসের মধ্যে হাসপাতালটি পূর্ণাঙ্গ রূপে উদ্বোধন করা হবে। জুলাই মাসের মধ্যে জনবল নিয়োগ দেয়া হবে। পূর্বের সরকার কোন অর্থ রেখে যায়নি, একই সাথে স্বাস্থ্য বিভাগে তেমন একটা জনবল নিয়োগ দেয়নি।তাই এখানে সংকট রয়েছে।

এরপর তিনি বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইতোপূর্বে যারা ব্যবস্থাপনা কমিটির দায়িত্বে ছিলেন তারা বরিশালে স্থানীয় জনপ্রতিনিধি থাকা সত্ত্বেও ঢাকায় অবস্থান করতেন তাই হাসপাতাল ব্যবস্থাপনা সঠিকভাবে হতো না। তাই হাসপাতাল ব্যবস্থাপনার দায়িত্বে বরিশালে যারা অবস্থান করেন তেমন জনপ্রতিনিধিদের দেয়া হবে কিনা আমি এক প্রশ্নের জবাব মন্ত্রী বলেন একজন মন্ত্রীকে সভাপতি ও স্থানীয় সংসদ সদস্যকে সদস্যকে সদস্য করে শিগগির হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ঘোষণা করা হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।