![]() খালেদা জিয়াকে উপহার দেয়া সেই ষাঁড়টি বিক্রি করছেন সোহাগ, দাম কত?
১৪ May ২০২৬ Thursday ১১:৩৫:৩৪ AM
মির্জাগঞ্জ ((পটুয়াখালী) প্রতিনিধি: ![]() সাবেক তিন বারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াকে উপহার দেয়া ‘কালো মানিক’ নামে সেই আলোচিত ষাঁড়টি এবার বাড়ি থেকেই বিক্রি করতে চান সোহাগ মৃধা। ১২ ফুট দৈর্ঘ্য, ৬ ফুট উচ্চতা ও ৪৫ মণের এ ষাঁড়টির দাম হাঁকছেন ২২ লাখ টাকা। ষাঁড়টির ক্রেতাকে একটি ছাগলও উপহার হিসেবে দিতে চান । সরেজমিনে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামে গিয়ে এমন দৃশ্যই চোখে পড়ে।
তারপরও গত বছর ষাঁড়টি বিক্রি করেননি সোহাগ। ৪৫ মণের এ ষাঁড়টি এবার বাড়িতে বসেই বিক্রি করতে চান সোহাগ। দাম হাঁকছেন ২২ লাখ টাকা। ষাঁড়টির ক্রেতাকে একটি ছাগলও উপহার হিসেবে দেবেন তিনি।
তিনি আরও বলেন, ‘গত বছর ষাঁড়টি খালেদা জিয়াকে উপহার দিয়েছিলাম। তিনি ষাঁড়টি গ্রহণের পর আবার আমার ছেলে জিসানকে ফেরত দেন এবং আমাদের পরিবারের আর্থিক স্বচ্ছলতার কাজে ব্যবহার করতে বলেন। আমার নেত্রী আমাকে ও আমার ছেলেকে ঈদ উপহার দিয়েছিলেন। এ বছর আমি ষাঁড়টি বিক্রি করতে চাই।’
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

