Current Bangladesh Time
Thursday May ১৪, ২০২৬ ১:৫৭ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » মির্জাগঞ্জ » খালেদা জিয়াকে উপহার দেয়া সেই ষাঁড়টি বিক্রি করছেন সোহাগ, দাম কত?
১৪ May ২০২৬ Thursday ১১:৩৫:৩৪ AM
Print this E-mail this

খালেদা জিয়াকে উপহার দেয়া সেই ষাঁড়টি বিক্রি করছেন সোহাগ, দাম কত?


মির্জাগঞ্জ ((পটুয়াখালী) প্রতিনিধি:

সাবেক তিন বারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াকে উপহার দেয়া ‘কালো মানিক’ নামে সেই আলোচিত ষাঁড়টি এবার বাড়ি থেকেই বিক্রি করতে চান সোহাগ মৃধা। ১২ ফুট দৈর্ঘ্য, ৬ ফুট উচ্চতা ও ৪৫ মণের এ ষাঁড়টির দাম হাঁকছেন ২২ লাখ টাকা। ষাঁড়টির ক্রেতাকে একটি ছাগলও উপহার হিসেবে দিতে চান ।

সরেজমিনে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামে গিয়ে এমন দৃশ্যই চোখে পড়ে।


এ দিকে বিশাল আকৃতির এই ষাঁড়টি দেখতে প্রতিনিয়ত ভিড় করছেন লোকজন।


জানা যায়, সোহাগ মৃধা দীর্ঘ সাত বছর ধরে ষাঁড়টিকে সন্তানের মতো লালন-পালন করছেন। বিএনপিকর্মী সোহাগ গত বছরের ৫ জুন ষাঁড়টি খালেদা জিয়াকে উপহার দেয়ার জন্য ঢাকায় নিয়ে যান। বেগম জিয়া উপহার হিসেবে ষাঁড়টি গ্রহণের পর তার ছেলে জিসান মৃধাকে (৬) ফিরতি উপহার দিয়ে পরিবারের স্বচ্ছলতার কাজে লাগানোর পরামর্শ দেন।

তারপরও গত বছর ষাঁড়টি বিক্রি করেননি সোহাগ। ৪৫ মণের এ ষাঁড়টি এবার বাড়িতে বসেই বিক্রি করতে চান সোহাগ। দাম হাঁকছেন ২২ লাখ টাকা। ষাঁড়টির ক্রেতাকে একটি ছাগলও উপহার হিসেবে দেবেন তিনি।


সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে দানাদার খাবার দিয়ে ষাঁড়টি লালন-পালন করতে প্রতিদিন তার খরচ হয় এক হাজার থেকে ১২০০ টাকা।  উপযুক্ত দামে যেন সোহাগ ষাঁড়টি বিক্রি করতে পারেন এমন প্রত্যাশা এলাকাবাসীর।


এ বিষয়ে সোহাগ মৃধা জানান, ২০১৮ সালে স্থানীয় চৈতা বাজার থেকে এক লাখ ৩৭ হাজার টাকায় একটি গাভি কিনেছিলেন সোহাগ। পরে সেই গাভির জন্ম দেয়া একটি বাছুর দীর্ঘদিন লালন পালন করে ভালোবেসে নাম রাখেন ‘কালো মানিক’।

তিনি আরও বলেন, ‘গত বছর ষাঁড়টি খালেদা জিয়াকে উপহার দিয়েছিলাম। তিনি ষাঁড়টি গ্রহণের পর আবার আমার ছেলে জিসানকে ফেরত দেন এবং আমাদের পরিবারের আর্থিক স্বচ্ছলতার কাজে ব্যবহার করতে বলেন। আমার নেত্রী আমাকে ও আমার ছেলেকে ঈদ উপহার দিয়েছিলেন। এ বছর আমি ষাঁড়টি বিক্রি করতে চাই।’


ওই এলাকার কৃষক বাদল জানান, দীর্ঘ সাতটি বছর এই ষাঁড়টি লালন-পালনে সোহাগ মৃধা ব্যাপক কষ্ট করেছেন। আমরা আশা করছি, তিনি তার কাঙ্ক্ষিত মূল্যে এটি বিক্রি করতে পারবেন।


পটুয়াখালী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ‘খামারি সোহাগ মৃধাকে ষাঁড়টি পালনের বিষয়ে শুরু থেকেই উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে নানা পরামর্শ ও সহযোগিতা করা হয়েছে। এটি বিক্রির জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য পরামর্শও দেয়া হয়েছে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
অসময়ের বৃষ্টিতে বরিশালে হাজার কোটি টাকার ফসলহানি
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
চার সপ্তাহের মধ‍্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com