Current Bangladesh Time
Saturday November ১৪, ২০২৬ ১১:১৫ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » নিখোঁজের ৭ দিন পরও সন্ধান মেলেনি রুহুলের, আলোচনায় বিচ্ছিন্ন হাত-পা
১৩ November ২০২৬ Friday ৩:৩১:২৩ PM
Print this E-mail this

নিখোঁজের ৭ দিন পরও সন্ধান মেলেনি রুহুলের, আলোচনায় বিচ্ছিন্ন হাত-পা


অনলাইন নিউজ ডেস্ক:

নিখোঁজের পর ৭ দিন অতবাহিত হলেও সন্ধান মেলেনি মো. রুহুল আমিন সিকদারের (৬৫)। গত ৬ নভেম্বর তিনি পটুয়াখালীর বাউফলের সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর বাজার থেকে নিঁখোজ হন।

এদিকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে বাউফলের কালিশুরী ইউনিয়নের পোনাহুরা গ্রামের একটি সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিচ্ছিন্ন একটি হাত ও দুটি পা উদ্ধার করে পুলিশ। এ খবর ছড়িয়ে পড়ার পর নিখোঁজ রুহুল আমিনের বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

নিখোঁজ রুহুল আমিন সিকদার বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের বাজেমহল গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে।

উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় ব্যক্তির হাত ও দুই পায়ের ছবি দেখে সেগুলো নিখোঁজ স্বামী রুহুল আমিন শিকদারের বলে সন্দেহ করছেন তার স্ত্রী শাহিনা বেগম। তবে ডিএনএ পরীক্ষার আগে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না বলে জানায় পুলিশ।

পারিবারিক সূত্রে জানা গেছে, একটি মামলায় হাজিরা দিতে গত ৪ নভেম্বর ঢাকা থেকে পটুয়াখালী আসেন রুহুল আমিন। মামলার কাজ শেষে তিনি সূর্যমনি ইউনিয়নে তার বড় বোন ফজিলাতুন্নেছার বাড়িতে যান। সেখানে ৬ নভেম্বর পর্যন্ত অবস্থান করেন। ওই দিন সন্ধ্যায় তিনি নুরাইনপুর বন্দরে যান।

রুহুল আমিনের ছেলের শ্বশুর নাসির উদ্দিন জানান, ৬ নভেম্বর আসরের নামাজের পর মোবাইল ফোনে তার বেয়াই রুহুল আমিনের সঙ্গে কথা হয়। একই দিন সন্ধ্যা ৭টার দিকে নাসির উদ্দিনের স্ত্রীর হালিমা বেগমের সঙ্গেও কথা বলেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরিবারের সদস্যদের দাবি, রুহুল আমিন নিখোঁজ হওয়ার পর তার ছেলে ইমরান হোসেন ৮ নভেম্বর ঢাকা থেকে মোবাইলে কল করে বিষয়টি বাউফল থানা-পুলিশকে জানিয়েছিলেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, বিচ্ছিন্ন হাত ও দুই পা উদ্ধার করা হলেও এখন পর্যন্ত দেহের অন্য কোনো অংশ উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া হাত-পা নিখোঁজ রুহুল আমিন সিকদারের কি না; তা ডিএনএ পরীক্ষা ছাড়া নিশ্চিত করে বলা সম্ভব নয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ, বরিশালে বিসিবি পরিচালক মিজানুরের কুশপুত্তলিকা দাহ
বরিশালে দুই হাজার জলাশয়ের ৯০ শতাংশ ভরাট: আগুন নেভাতে পানি পায় না ফায়ার সার্ভিস
বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই
সেই ভয়াল ১২ নভেম্বর আজ, ভোলায় স্মরণসভাসহ নানা কর্মসূচি
বরিশালে সরকারি দামে মিলছে না এলপিজি: ১২ কেজির সিলিন্ডারে দিতে হচ্ছে ৩০০ টাকা বেশি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com