Home » দশমিনা » পটুয়াখালী » দশমিনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
১৩ November ২০২৬ Friday ৩:১৫:৫০ PM
দশমিনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দশমিনা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল ইসলাম শামীম এবং বাঁশবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল করিম।
পুলিশ জানায়, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে দশমিনা উপজেলার বিভিন্ন ইউনিয়নে সংগঠনটির নেতা–কর্মীরা টায়ার ও খড়কুটো জ্বালিয়ে সড়ক অবরোধ করেন এবং মিছিল করেন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, কেন্দ্রীয়ভাবে ঘোষিত অবরোধ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছাত্রলীগের নেতা–কর্মীরা জ্বালাও-পোড়াও করে জনমনে ভীতির সৃষ্টি করেন। এ ঘটনায় পৃথক অভিযান চালিয়ে দুই নেতাকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ, বরিশালে বিসিবি পরিচালক মিজানুরের কুশপুত্তলিকা দাহ
বরিশালে দুই হাজার জলাশয়ের ৯০ শতাংশ ভরাট: আগুন নেভাতে পানি পায় না ফায়ার সার্ভিস
বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই
সেই ভয়াল ১২ নভেম্বর আজ, ভোলায় স্মরণসভাসহ নানা কর্মসূচি
বরিশালে সরকারি দামে মিলছে না এলপিজি: ১২ কেজির সিলিন্ডারে দিতে হচ্ছে ৩০০ টাকা বেশি