![]() দশমিনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
১৩ November ২০২৬ Friday ৩:১৫:৫০ PM
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: ![]() পটুয়াখালীর দশমিনায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দশমিনা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল ইসলাম শামীম এবং বাঁশবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল করিম। পুলিশ জানায়, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে দশমিনা উপজেলার বিভিন্ন ইউনিয়নে সংগঠনটির নেতা–কর্মীরা টায়ার ও খড়কুটো জ্বালিয়ে সড়ক অবরোধ করেন এবং মিছিল করেন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, কেন্দ্রীয়ভাবে ঘোষিত অবরোধ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছাত্রলীগের নেতা–কর্মীরা জ্বালাও-পোড়াও করে জনমনে ভীতির সৃষ্টি করেন। এ ঘটনায় পৃথক অভিযান চালিয়ে দুই নেতাকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

