Home » উজিরপুর » বরিশাল » উজিরপুরে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
১৩ November ২০২৬ Friday ৮:১৪:১৮ PM
উজিরপুরে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
নাজমুল হক মুন্না, উজিরপুর:
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়ন বিএনপির উদ্যোগে ধামুরা বন্দরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় শোলক ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ধামুরা ব্রিজের ওপর সমাবেশে মিলিত হয়।
সমাবেশে শোলক ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আজিজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. মনির হোসেন জমাদ্দার, সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন তালুকদার, উজিরপুর উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো. সোহাগ খান, শোলক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জসিম খলিফা, কৃষক দলের আহ্বায়ক মো. লিটু মিয়া, শ্রমিক দলের সভাপতি মো. শাহাদাৎ হোসেন ও ছাত্রদলের সভাপতি মো. কাইয়ুম ঢালীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী।
সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে একটি ক্ষমতাচ্যুত রাজনৈতিক গোষ্ঠী নতুন করে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। রাজনৈতিক কর্মকাণ্ডের নামে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে।
তারা আরও বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে অবস্থান তৈরি হয়েছে, তা ধরে রাখতে হবে। কোনো উসকানিতে পা না দিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার পাশাপাশি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক কর্মসূচি পালনের আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে শোলক ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে ঐক্যবদ্ধ থাকবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ, বরিশালে বিসিবি পরিচালক মিজানুরের কুশপুত্তলিকা দাহ
বরিশালে দুই হাজার জলাশয়ের ৯০ শতাংশ ভরাট: আগুন নেভাতে পানি পায় না ফায়ার সার্ভিস
বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই
সেই ভয়াল ১২ নভেম্বর আজ, ভোলায় স্মরণসভাসহ নানা কর্মসূচি
বরিশালে সরকারি দামে মিলছে না এলপিজি: ১২ কেজির সিলিন্ডারে দিতে হচ্ছে ৩০০ টাকা বেশি