Home » ঝালকাঠি » নলছিটি » নলছিটিতে রান্নাঘরের মাটির চুলায় গাঁজা, নলছিটিতে আটক নারী
১৩ November ২০২৬ Friday ৬:৫৯:০৬ PM
নলছিটিতে রান্নাঘরের মাটির চুলায় গাঁজা, নলছিটিতে আটক নারী
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে বসতবাড়ির রান্নাঘরের মাটির চুলার ভেতর থেকে ১৬০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১ হাজার ৫০০ টাকা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ইতি আক্তার রনজু (৩৩) নামের এক নারীকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার বিকেলে নলছিটি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নাঙ্গুলি এলাকায় ইতি আক্তারের বসতঘরে অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযানের সময় ঘরের উত্তর পাশের রান্নাঘরের মাটির চুলার ভেতর সাদা পলিথিনে মোড়ানো ১৬০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এ ছাড়া মাদক বিক্রির ১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
পুলিশ জানায়, বেলা ৩টা ১০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত অভিযান ও জব্দ কার্যক্রম পরিচালিত হয়। আটক ইতি আক্তার ওই এলাকার নূরে আলম হাওলাদারের মেয়ে এবং মিরাজ মাঝির স্ত্রী।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ, বরিশালে বিসিবি পরিচালক মিজানুরের কুশপুত্তলিকা দাহ
বরিশালে দুই হাজার জলাশয়ের ৯০ শতাংশ ভরাট: আগুন নেভাতে পানি পায় না ফায়ার সার্ভিস
বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই
সেই ভয়াল ১২ নভেম্বর আজ, ভোলায় স্মরণসভাসহ নানা কর্মসূচি
বরিশালে সরকারি দামে মিলছে না এলপিজি: ১২ কেজির সিলিন্ডারে দিতে হচ্ছে ৩০০ টাকা বেশি