![]() মঠবাড়িয়ায় সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু
১৫ May ২০২৬ Friday ৬:২৮:০৯ PM
মঠবাড়িয়া (পিরোজপুরক) প্রতিনিধি : ![]() পিরোজপুরের মঠবাড়িয়ায় সাপের কামড়ে মেহেদী হাসান (২০) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে৷ নিহত মেহেদী হাসান সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সবুজ নগর গ্রামের ইউসুফ খলিফার ছেলে ও মঠবাড়িয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। মঠবাড়িয়া থানার ওসি মোঃ রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মেহেদী প্রতিবেশীর একটি নির্মাণাধীন ঘরে কাজ করতে যায়৷ দুপুরে বাড়িতে ভাত খেতে আসে৷ এসময় বসতঘরের সোকেচ এর নিচে থাকা বিষাক্ত সাপ তার পায়ে কামড় দেয়৷ পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন৷ বরিশালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়৷ তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

