পিরোজপুরের মঠবাড়িয়ায় সাপের কামড়ে মেহেদী হাসান (২০) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে৷ নিহত মেহেদী হাসান সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সবুজ নগর গ্রামের ইউসুফ খলিফার ছেলে ও মঠবাড়িয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। মঠবাড়িয়া থানার ওসি মোঃ রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মেহেদী প্রতিবেশীর একটি নির্মাণাধীন ঘরে কাজ করতে যায়৷ দুপুরে বাড়িতে ভাত খেতে আসে৷ এসময় বসতঘরের সোকেচ এর নিচে থাকা বিষাক্ত সাপ তার পায়ে কামড় দেয়৷ পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন৷ বরিশালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়৷ তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
শিক্ষকদের আন্দোলনের মধ্যে নতুন উপাচার্য পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
অসময়ের বৃষ্টিতে বরিশালে হাজার কোটি টাকার ফসলহানি
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন