Home » গলাচিপা » পটুয়াখালী » গলাচিপায় অভিনব কায়দায় সিঁধ কেটে চুরি: মূল হোতাসহ গ্রেফতার ৬
১৫ May ২০২৬ Friday ৭:২৩:৩৯ PM
গলাচিপায় অভিনব কায়দায় সিঁধ কেটে চুরি: মূল হোতাসহ গ্রেফতার ৬
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নে বসত ঘরের সিঁধ কেটে চুরির ঘটনার মূল হোতা শ্যামল শীলসহ ৬ সদস্যের একটি চোর চক্রকে গ্রেফতার করেছে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় তাদের কাছ থেকে চোরাইকৃত দুটি মোবাইল ফোন ও ১০ প্যাকেট হলিউড সিগারেট উদ্ধার করা হয়।
গত ২৮ এপ্রিল দিবাগত রাতে রতনদী তালতলী ইউনিয়নে আবু সায়েমসহ বেশ কয়েকজনের বাড়িতে ও দোকানে চুরির ঘটনা ঘটে। চোরেরা ঘরের বেড়ার টিন ও সিঁধ কেটে ১ ভরি ৪ আনা স্বর্ণালংকার, ৩ ভরি রুপা, ৭টি মোবাইল সেট, ৩০ প্যাকেট সিগারেট এবং নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় গত ১১ মে গলাচিপা থানায় একটি মামলা (নং-১৯) দায়ের করা হয়। পটুয়াখালী পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশ ও ডিবি’র যৌথ টিম শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে। গত ১১ মে গলাচিপার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রথমে রমিজ উদ্দিন ও সিয়াম চৌকিদারকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী চক্রের মূল হোতা শ্যামল শীলসহ বাকিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন: ১. শ্যামল শীল (৪৫), ২. রাসেল হাওলাদার (৩২), ৩. মোঃ রাশেদ ফরাজী (২০), ৪. মোঃ হামিরুল মাদব্বর (৩৮), ৫. মোঃ রমিজ উদ্দিন (৩৫) এবং ৬. মোঃ সিয়াম চৌকিদার (১৮+)।
একটি টেকনো স্পার্ক (Tecno Spark) টাচ মোবাইল। একটি মার্স (Mars MS209) বাটন মোবাইল। ১০ প্যাকেট হলিউড সিগারেট। গলাচিপা থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা চুরির কথা স্বীকার করেছে। মামলার তদন্ত চলমান রয়েছে এবং এই চক্রের সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
শিক্ষকদের আন্দোলনের মধ্যে নতুন উপাচার্য পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
অসময়ের বৃষ্টিতে বরিশালে হাজার কোটি টাকার ফসলহানি
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন