Current Bangladesh Time
Friday July ১০, ২০২৬ ৪:২০ PM
Barisal News
Latest News
Home » দুমকি » পটুয়াখালী » দুমকিতে এইচএসসি পরীক্ষায় অভিনব জালিয়াতি, দুই পরীক্ষার্থী বহিষ্কার
৮ July ২০২৬ Wednesday ৭:৩৪:৪০ PM
Print this E-mail this

দুমকিতে এইচএসসি পরীক্ষায় অভিনব জালিয়াতি, দুই পরীক্ষার্থী বহিষ্কার


দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকিতে এইচএসসি পরীক্ষায় অভিনব উপায়ে অসদুপায় অবলম্বনের দায়ে বিজ্ঞান বিভাগের দুই পরীক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করেছে কেন্দ্র কর্তৃপক্ষ। 

বুধবার (৮ জুলাই) উপজেলার মুরাদিয়া আজিজ আহম্মদ কলেজ কেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালীন এই জালিয়াতির ঘটনা ঘটে।

বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলেন- দুমকি সরকারি জনতা কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নোমান ও অমি আক্তার। 

কেন্দ্র সূত্র জানায়, আগের দিন ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় কক্ষ পরিদর্শকের স্বাক্ষরযুক্ত একটি অতিরিক্ত সাদা উত্তরপত্র বাইরে নিয়ে যায় ওই দুই পরীক্ষার্থী। পরে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার সময় সেটি মূল উত্তরপত্রের সঙ্গে যুক্ত করার চেষ্টা করলে দায়িত্বরত কক্ষ পরিদর্শক তাদের হাতেনাতে আটক করেন।

পরে বিষয়টি কেন্দ্র সচিবের দপ্তরে যাচাই-বাছাই শেষে পাবলিক পরীক্ষার বিধি অনুযায়ী অসদুপায় অবলম্বনের দায়ে উভয় পরীক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

মুরাদিয়া আজিজ আহম্মদ কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আহসানুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন: তথ্যমন্ত্রী
মব করে পরিচালকের কাজে বাধা: ড্যাবের গ্রুপিংয়ে অশান্ত বরিশালের স্বাস্থ্য বিভাগ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরসূচি চূড়ান্ত
বরিশাল স্কাউটের অনিয়ম নতুন করে খতিয়ে দেখা হবে: শিক্ষা বোর্ড চেয়ারম্যান
বরিশালে মারজুকের মামলা বাণিজ্যে হয়রান মানুষ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com