Current Bangladesh Time
Monday August ২৪, ২০২৬ ১০:৫৫ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠিতে বিকাশকর্মীর কাছ থেকে ৫ লাখ টাকা ছিনতাই
৮ July ২০২৬ Wednesday ১১:২৬:৫৩ PM
Print this E-mail this

ঝালকাঠিতে বিকাশকর্মীর কাছ থেকে ৫ লাখ টাকা ছিনতাই


ঝালকাঠি প্রতিনিধি:

 ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের সিএনবি বাজার এলাকায় এক বিকাশ কর্মীর চোখে-মুখে গুলজাতীয় মাদকদ্রব্য ছিটিয়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, আশরাফুল নামের ওই বিকাশ কর্মী ঝালকাঠি শহরের জাবেদ টেলিকমের বিকাশ এজেন্ট থেকে ৫ লাখ টাকা নিয়ে পাশের কাউখালী উপজেলার একটি এজেন্ট পয়েন্টে যাচ্ছিলেন। সিএনবি বাজার এলাকায় পৌঁছালে পাঁচজনের একটি দল তাঁর গতিরোধ করে। পরে তাঁর চোখে-মুখে গুলজাতীয় মাদকদ্রব্য ছিটিয়ে টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে প্রতিষ্ঠানের মালিক ও কর্মীরা ঘটনাস্থলে যান। পরে ঝালকাঠি সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

জাবেদ টেলিকমের ম্যানেজার ওবায়দুর রহমান বলেন, তাঁদের কর্মী এজেন্ট পয়েন্টে টাকা পৌঁছে দিতে যাওয়ার সময় হামলার শিকার হন। হামলাকারীরা ৫ লাখ টাকাসহ ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। দ্রুত জড়িতদের গ্রেপ্তার এবং টাকা উদ্ধারের দাবি জানান তিনি।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী
হুমকিতে লক্ষাধিক মানুষ: কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন
শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন, রাতে শপথ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com