Home » আগৈলঝাড়া » বরিশাল » ‘সড়কের পাশে নৌকা বানালে খাজনা দিতে হবে’ বলা সেই আগৈলঝাড়া বিএনপি নেতাকে শোকজ
৮ July ২০২৬ Wednesday ১১:১২:৫১ PM
‘সড়কের পাশে নৌকা বানালে খাজনা দিতে হবে’ বলা সেই আগৈলঝাড়া বিএনপি নেতাকে শোকজ
আগৈলঝাড়া ((বরিশাল) প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়ায় সড়কের পাশে বসে নৌকা তৈরি করলে হাটের খাজনা দিতে হবে বলে হুমকি দেন রাজিহার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শ্যামল চন্দ্র ঘটক। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে টনক নড়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির।
পরে ইউনিয়ন বিএনপি নেতা শ্যামল চন্দ্র ঘটককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে উপজেলা বিএনপি। তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। লিখিত জবাব পাওয়ার পরে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানায় উপজেলা বিএনপি।
জানা গেছে, আগৈলঝাড়া-বাশাইল-ঘোষেরহাট সড়কের উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল কলেজের সামনে সড়কের পাশে বসে চৈতন্য দাস প্রায় ২৫ বছর ধরে নৌকা তৈরি করে আসছিলেন। বর্তমানে তার ছেলে অমল দাস নৌকা তৈরি করেন।
সম্প্রতি ওই স্থান দিয়ে রাজিহার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শ্যামল চন্দ্র ঘটক যাওয়ার সময় নৌকা তৈরির শ্রমিক অমল দাসকে হুমকি-ধমকি দিয়ে সড়কের পাশে বসে নৌকা তৈরি করলে হাটের খাজনা দিতে হবে। তা না হলে নৌকা তৈরি করা যাবে না।
এ ধরনের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এরপর রাজিহার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শ্যামল চন্দ্র ঘটককে উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শিকদার হাফিজুল ইসলাম ও সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না কারণ দর্শানোর নোটিশ দেন।
এ ব্যাপারে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শ্যামল চন্দ্র ঘটক বলেন, আমি তাদের হাটে গিয়ে নৌকা বিক্রি করার কথা বলেছি। হাটে গিয়ে নৌকা বিক্রি করলে ওই খাজনার টাকা দিয়ে মন্দিরের উন্নয়ন কাজ করা হবে। আমি চেয়ারম্যান নির্বাচন করব, তাই আমার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরসূচি চূড়ান্ত
বরিশাল স্কাউটের অনিয়ম নতুন করে খতিয়ে দেখা হবে: শিক্ষা বোর্ড চেয়ারম্যান
বরিশালে মারজুকের মামলা বাণিজ্যে হয়রান মানুষ
১৩ জুলাই বরিশালে আসছেন তারেক রহমান, গৌরনদীতে সেনা ক্যাম্প পরিদর্শন ও সাংগঠনিক সভা
দক্ষিণাঞ্চলে বেহাল ১১ শতাধিক কমিউনিটি ক্লিনিক, কোনোটাতে বাস করে সাপ