![]() এনএসআই এর তথ্যের ভিত্তিতে বরিশাল নগরীর ০৫টি ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উত্তীর্ণ কীট ও যথাযথ সনদ না থাকার অপরাধে যৌথ অভিযানে ৫৪ হাজার টাকা জরিমানা।
১৭ May ২০২৬ Sunday ৫:৫৬:১২ PM
সংবাদ বিজ্ঞপ্তি: ![]() আজ ১১:৩০-১৪:০০ ঘটিকা পর্যন্ত বরিশাল মহানগরীর ১৯ নং ওয়ার্ডস্থ হাসপাতাল রোড এলাকার জেনারেল হাসপাতালের সামনে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), বরিশাল জেলা’র গোপন তথ্যের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী এর নেতৃত্বে মেয়াদ উত্তীর্ণ কীট ও যথাযথ সনদ না থাকার অপরাধে যৌথ অভিযান চালিয়ে ০৫ টি প্রতিষ্ঠানকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানা আদায়কৃত প্রতিষ্ঠানের তথ্যাদি- মোট = ৫৪ হাজার টাকা গোয়েন্দা সদস্যরা দীর্ঘদিন ধরে উল্লিখিত ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে গোপন নজরদারি চালায়। অত:পর উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর কর্মকর্তাদের অবগত করলে আজ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা এনএসআই বরিশাল কার্যালয়ের কর্মকর্তা/কর্মচারী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা ও বিভাগীয় কর্মকর্তা ও বরিশাল মেট্রোপলিটন এর রিজার্ভ পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন। গোয়েন্দা সদস্যরা এরুপ অসাধু ব্যবসায়ীদের এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি গোপন নজরদারি অব্যাহত রাখছেন বলে জানান। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

