Current Bangladesh Time
Monday May ১৮, ২০২৬ ১১:০৩ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » এনএসআই এর তথ্যের ভিত্তিতে বরিশাল নগরীর ০৫টি ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উত্তীর্ণ কীট ও যথাযথ সনদ না থাকার অপরাধে যৌথ অভিযানে ৫৪ হাজার টাকা জরিমানা।
১৭ May ২০২৬ Sunday ৫:৫৬:১২ PM
Print this E-mail this

এনএসআই এর তথ্যের ভিত্তিতে বরিশাল নগরীর ০৫টি ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উত্তীর্ণ কীট ও যথাযথ সনদ না থাকার অপরাধে যৌথ অভিযানে ৫৪ হাজার টাকা জরিমানা।


সংবাদ বিজ্ঞপ্তি:

আজ ১১:৩০-১৪:০০ ঘটিকা পর্যন্ত বরিশাল মহানগরীর ১৯ নং ওয়ার্ডস্থ হাসপাতাল রোড এলাকার জেনারেল হাসপাতালের সামনে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), বরিশাল জেলা’র গোপন তথ্যের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী এর নেতৃত্বে মেয়াদ উত্তীর্ণ কীট ও যথাযথ সনদ না থাকার অপরাধে যৌথ অভিযান চালিয়ে ০৫ টি প্রতিষ্ঠানকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জরিমানা আদায়কৃত প্রতিষ্ঠানের তথ্যাদি-
ক. লাইফ লাইন ডায়াগনস্টিক সেন্টার।
সত্ত্বাধিকারী- মো: আল আমিন।
জরিমানা ১৫,০০০ টাকা।
খ. নিউ ল্যাব মেডিকেল সার্ভিসেস।
সত্ত্বাধিকারী- মো: শাহিন মাহমুদ
জরিমানা ৬,০০০ টাকা।
গ. যমুনা ডায়াগনস্টিক সেন্টার।
সত্ত্বাধিকারী- পরিতোষ মন্ডল
জরিমানা ১২,০০০ টাকা।
ঘ. হেলথ হ্যাবেন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার।
সত্ত্বাধিকারী- মো: সিদ্দিকুর রহমান।
জরিমানা ১৫,০০০ টাকা।
ঙ. ল্যাব পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার।
স্বত্বাধিকারী রফিকুল হাসান।
জরিমানা- ৬,০০০ টাকা।

মোট = ৫৪ হাজার টাকা

গোয়েন্দা সদস্যরা দীর্ঘদিন ধরে উল্লিখিত ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে গোপন নজরদারি চালায়। অত:পর উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর কর্মকর্তাদের অবগত করলে আজ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জেলা এনএসআই বরিশাল কার্যালয়ের কর্মকর্তা/কর্মচারী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা ও বিভাগীয় কর্মকর্তা ও বরিশাল মেট্রোপলিটন এর রিজার্ভ পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।

গোয়েন্দা সদস্যরা এরুপ অসাধু ব্যবসায়ীদের এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি গোপন নজরদারি অব্যাহত রাখছেন বলে জানান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে :গৌরনদীতে তথ্যমন্ত্রী
বরিশাল বিশ্ববিদ্যালয়: ১৫ বছরে ৭ উপাচার্য, চারজনকেই অপসারণ
বরিশালে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
শিক্ষকদের আন্দোলনের মধ্যে নতুন উপাচার্য পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
অসময়ের বৃষ্টিতে বরিশালে হাজার কোটি টাকার ফসলহানি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com