Current Bangladesh Time
Wednesday July ৮, ২০২৬ ৩:৫১ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » ২৭ লাখ টাকা আত্মসাৎ: বরিশাল ডিডব্লিউএফ নার্সিং কলেজের জালিয়াতি তদন্তের নির্দেশ
১৭ May ২০২৬ Sunday ৮:৩৯:৫৮ PM
Print this E-mail this

২৭ লাখ টাকা আত্মসাৎ: বরিশাল ডিডব্লিউএফ নার্সিং কলেজের জালিয়াতি তদন্তের নির্দেশ


নগর প্রতিনিধি:

বরিশালের ডিডব্লিউএফ নার্সিং কলেজের বিরুদ্ধে ওঠা ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ স্বপ্রণোদিত হয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। জালিয়াতির ঘটনাটি তদন্ত করে আগামী ১৫ জুনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বরিশাল মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন আদালত।

সময় সংবাদে প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদন আমলে নিয়ে​ রোববার (১৭ মে) জনস্বার্থে স্বপ্রণোদিত (সুয়োমোটো) হয়ে এই আদেশ দেন বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহ। আদালতের নির্দেশনায় এই ঘটনাটিকে একটি ‘মিস কেস’ হিসেবে নথিভুক্ত করা হয়েছে।


বিষয়টি নিশ্চিত করেছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বরিশালের নাজির কামরুল আহসান।


​আদালত সূত্রে জানা গেছে, গত ১১ মে সময় সংবাদের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপু ‘বরিশালে নার্সিং প্রশিক্ষণের নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ’ শীর্ষক একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করেন।

সময় সংবাদে প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদন আমলে নিয়ে​ রোববার (১৭ মে) জনস্বার্থে স্বপ্রণোদিত (সুয়োমোটো) হয়ে এই আদেশ দেন বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহ। আদালতের নির্দেশনায় এই ঘটনাটিকে একটি ‘মিস কেস’ হিসেবে নথিভুক্ত করা হয়েছে।


বিষয়টি নিশ্চিত করেছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বরিশালের নাজির কামরুল আহসান।


​আদালত সূত্রে জানা গেছে, গত ১১ মে সময় সংবাদের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপু ‘বরিশালে নার্সিং প্রশিক্ষণের নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ’ শীর্ষক একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করেন।

সেই প্রতিবেদনে ডিডব্লিউএফ নার্সিং কলেজের ভয়াবহ জালিয়াতির চিত্র উঠে আসে। সংবাদটি আদালতের দৃষ্টিগোচর হলে বিজ্ঞবিচারক স্বপ্রণোদিত হয়ে এই আইনি পদক্ষেপ নেন।


​আদালতের আদেশে উল্লেখ করা হয়, সময় সংবাদে প্রচারিত তথ্য অনুযায়ী, সরকারি হাসপাতালের নাম ভাঙিয়ে প্রায় ২০০ শিক্ষার্থীর প্রত্যেকের কাছ থেকে ১০ হাজার টাকা করে মোট ২৭ লাখ টাকা হাতিয়ে নিয়েছে ডিডব্লিউএফ নার্সিং কলেজ কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের ক্যারিয়ার নিয়ে এমন জালিয়াতি এবং বিপুল অর্থ আত্মসাতের এই ঘটনাটি দেশের প্রচলিত আইনে একটি গুরুতর ও শাস্তিযোগ্য অপরাধ।

অপরাধের গুরুত্ব বিবেচনা করে পুরো বিষয়টি বরিশাল মহানগর পুলিশের একজন উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তা দিয়ে তদন্ত করার নির্দেশ দেয়া হয়েছে।


এ বিষয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বরিশালের নাজির কামরুল আহসান জানান, সময় টেলিভিশনের প্রতিবেদনটি আমলে নিয়ে আদালত স্বপ্রণোদিত হয়ে তদন্তের আদেশ দিয়েছেন। আগামী ১৫ জুনের মধ্যে উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তা দিয়ে এই জালিয়াতির পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।


তবে এ বিষয়ে জানতে ডিডাব্লিউএফ নার্সিং কলেজের চেয়ারম্যান জহিরুল ইসলামে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
১৩ জুলাই বরিশালে আসছেন তারেক রহমান, গৌরনদীতে সেনা ক্যাম্প পরিদর্শন ও সাংগঠনিক সভা
দক্ষিণাঞ্চলে বেহাল ১১ শতাধিক কমিউনিটি ক্লিনিক, কোনোটাতে বাস করে সাপ
বরিশালে ব্যবসায়ীকে”অন্ডকোষ চেপে ধরে” চেকে সই আদায়: নেপথ্যে শেয়ার পরিচালকদের ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব
হাজারো অভিযানের পরও থামছে না মাদক কারবার!
বরিশালের সেই “অন্ডকোষ চেপে চেক সইয়ের” ঘটনায় সামনে এলো নতুন তথ্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com