Current Bangladesh Time
Friday September ১১, ২০২৬ ৫:০৭ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১ September ২০২৬ Tuesday ৭:৫৩:০৪ PM
Print this E-mail this

বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


নগর প্রতিনিধি:

পৃথক পৃথক র‌্যালি ও সমাবেশের মধ্য দিয়ে বরিশালে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বরিশাল জেলা-মহানগর ও বরিশাল দক্ষিণ জেলা বিএনপি। দুপুরে নগরীর সদর রোডে এসব কর্মসূচি পালিত হয়। র‌্যালির আগে অশ্বিনী কুমার হল চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন বরিশাল সদর আসনের এমপি ও দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

এ সময় উপস্থিত ছিলেন- বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক সংসদ সদস্য আবুল হোসেন খান, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরিন, বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা নাসরিন এবং বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবিরসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে বিভিন্ন ব্যানারে একাধিক র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী
বরিশালে ঘুস ছাড়া কিছুই হয় না ভূমি দপ্তরে
ভিত্তিপ্রস্তরের ৯ মাসেও শুরু হয়নি মীরগঞ্জ সেতুর কাজ
বরিশালে গরমের সঙ্গে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ‘আতঙ্কে’ বিদ্যুৎকর্মীরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com