![]() বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১ September ২০২৬ Tuesday ৭:৫৩:০৪ PM
নগর প্রতিনিধি: ![]() পৃথক পৃথক র্যালি ও সমাবেশের মধ্য দিয়ে বরিশালে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বরিশাল জেলা-মহানগর ও বরিশাল দক্ষিণ জেলা বিএনপি। দুপুরে নগরীর সদর রোডে এসব কর্মসূচি পালিত হয়। র্যালির আগে অশ্বিনী কুমার হল চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন বরিশাল সদর আসনের এমপি ও দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। এ সময় উপস্থিত ছিলেন- বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক সংসদ সদস্য আবুল হোসেন খান, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরিন, বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা নাসরিন এবং বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবিরসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশ শেষে বিভিন্ন ব্যানারে একাধিক র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

