Current Bangladesh Time
Friday October ২৩, ২০২৬ ৫:৩৯ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বানারীপাড়া » বানারীপাড়ায় চিরঘুমে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ব্যবসায়ী সহিদুল ইসলাম
১ September ২০২৬ Tuesday ৭:১৩:২৬ PM
Print this E-mail this

বানারীপাড়ায় চিরঘুমে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ব্যবসায়ী সহিদুল ইসলাম


রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:

বরিশালের বানারীপাড়ায় বন্দর বাজারের ব্যবসায়ী মোঃ সহিদুল ইসলাম সহিদ (৪৯) হৃদরোগে আক্রান্ত হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় সোমবার (৩১ আগস্ট) দিবগত রাত ১টায় ইন্তেকাল করেন ( ইন্না…রাজিউন)। তিনি বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল আজিজের বড় ছেলে ও সাংবাদিক শফিক শাহিনের বড় ভাই। মৃত্যুকালে তিনি বৃদ্ধ মা,স্ত্রী,চার বছরের ছেলে ও তিন ভাইসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম সহিদুল ইসলাম সহিদ উপজেলা ছাত্রলীগ,যুবলীগ ও আওয়ামী লীগের সাবেক সদস্য। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাদ জোহর বানারীপাড়া কেন্দ্রীয় ঈদগাঁহ ও মাহমুদিয়া মাদরাসা মাঠে  জানাজা শেষে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তার মরদেহ চির নিন্দ্রায় শায়িত করা হয়। জানাজায় বানারীপাড়া পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা,জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহবায়ক মোঃ খলিলুর রহমান চোকদার,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আইনুল হক,জামায়াত নেতা গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টার,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জিয়াউল হক মিন্টু,সাংগঠনিক সম্পাদক মামুন-উর রশিদ স্বপন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আঃ সালাম,সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান জুয়েল,সাংগঠনিক সম্পাদক ও বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল আলম রিপন সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এদিকে সহিদুল ইসলাম সহিদের মৃত্যুতে বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল নগরীতে জলাশয় ভরাট থামছেই না, উদ্বেগ
একের পর এক মামলায় গ্রেপ্তার মঈন আবদুল্লাহ, পরিবারের উদ্বেগ
বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৭৩ জনের বিরুদ্ধে মামলা
নয় বছর পর কার্নিভ্যাল: ছয় লাখ পর্যটকের জন্য প্রস্তুত হচ্ছে কুয়াকাটা
পায়রা বন্দরের চ্যানেল খনন: পলির নিচে ৬৫০০ কোটি টাকা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com