Home » বরিশাল » বরিশাল সদর » কাশীপুরে গৃহবধূর মৃ’ত্যু নিয়ে রহস্য, ময়নাতদন্ত ছাড়াই লা’শ নেওয়ার চেষ্টা
১ September ২০২৬ Tuesday ৭:০৪:১৩ PM
কাশীপুরে গৃহবধূর মৃ’ত্যু নিয়ে রহস্য, ময়নাতদন্ত ছাড়াই লা’শ নেওয়ার চেষ্টা
নিজস্ব প্রতিনিধি:
বরিশাল নগরীর কাশীপুরের বিল্লা বাড়ি এলাকায় এক গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য ও হত্যার অভিযোগ উঠেছে। নিহতের স্বামী রাজিব ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ঘটনাটি অর্থের বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা এবং ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যাওয়ার জন্য চাপ প্রয়োগের অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। বর্তমানে নিহত গৃহবধূর মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযোগ রয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে ময়নাতদন্তের আগেই স্বামী ও তার পরিবারের পক্ষ থেকে মরদেহ হস্তান্তরের জন্য বিভিন্নভাবে তৎপরতা চালানো হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিল্লা বাড়ি এলাকায় ওই গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটে। পরে মরদেহ শেবাচিম হাসপাতালের মর্গে নেওয়া হয়। ঘটনাটি স্বাভাবিক মৃত্যু নাকি হত্যাকাণ্ড—এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি ময়নাতদন্ত ও অন্যান্য আইনগত প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত মরদেহ হস্তান্তরের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঢাকার কারখানা চালু রাখতে কদর বাড়ছে ভোলার গ্যাসের
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি