Home » কলাপাড়া » পটুয়াখালী » কলাপাড়ায় বিএনপি”র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
১ September ২০২৬ Tuesday ৭:২৭:১৮ PM
কলাপাড়ায় বিএনপি”র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
সৈয়দ মো. রাসেল, কলাপাড়া (পটুয়াখালী)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলাপাড়া পৌরসভা মাঠ থেকে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের জাতীয়তাবাদী কর্মীদের সুসংগঠিত উপস্থিতিতে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে কলাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলাপাড়া পৌর অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়াল প্রধান অতিথি ছিলেন ১১৪ পটুয়াখালী ৪ (কলাপাড়া-রাঙ্গাবালি) আসনের সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার অবদান নিয়ে আলোচনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, কলাপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু,গাজী গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক এড, খন্দকার নাসির উদ্দীন, কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, সহ সভাপতি গাজী মো.সুলতান, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নার্গিস আক্তার, কলাপাড়া পৌর মহিলা দলের সভানেত্রী ফারজানা সাম্মি ফ্লোরা, উপজেলা কৃষক দলের সভাপতি সালাম তালুকদার, উপজেলা যুবদলের আহবায়ক হারুনর রশীদ, সদস্য সচিব নাসির উদ্দীন রতন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুহুল আমিন অভি, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নসু, কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল, উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদার এবং কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আমান সুমন।
এ সময় কলাপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীগণ এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও কুয়াকাটা পৌর বিএনপি ও মহিপুর থানা বিএনপির আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঢাকার কারখানা চালু রাখতে কদর বাড়ছে ভোলার গ্যাসের
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি