![]() ২৭ লাখ টাকা আত্মসাৎ: বরিশাল ডিডব্লিউএফ নার্সিং কলেজের জালিয়াতি তদন্তের নির্দেশ
১৭ May ২০২৬ Sunday ৮:৩৯:৫৮ PM
নগর প্রতিনিধি: ![]() বরিশালের ডিডব্লিউএফ নার্সিং কলেজের বিরুদ্ধে ওঠা ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ স্বপ্রণোদিত হয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। জালিয়াতির ঘটনাটি তদন্ত করে আগামী ১৫ জুনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বরিশাল মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন আদালত। সময় সংবাদে প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদন আমলে নিয়ে রোববার (১৭ মে) জনস্বার্থে স্বপ্রণোদিত (সুয়োমোটো) হয়ে এই আদেশ দেন বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহ। আদালতের নির্দেশনায় এই ঘটনাটিকে একটি ‘মিস কেস’ হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
সময় সংবাদে প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদন আমলে নিয়ে রোববার (১৭ মে) জনস্বার্থে স্বপ্রণোদিত (সুয়োমোটো) হয়ে এই আদেশ দেন বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহ। আদালতের নির্দেশনায় এই ঘটনাটিকে একটি ‘মিস কেস’ হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
সেই প্রতিবেদনে ডিডব্লিউএফ নার্সিং কলেজের ভয়াবহ জালিয়াতির চিত্র উঠে আসে। সংবাদটি আদালতের দৃষ্টিগোচর হলে বিজ্ঞবিচারক স্বপ্রণোদিত হয়ে এই আইনি পদক্ষেপ নেন।
অপরাধের গুরুত্ব বিবেচনা করে পুরো বিষয়টি বরিশাল মহানগর পুলিশের একজন উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তা দিয়ে তদন্ত করার নির্দেশ দেয়া হয়েছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

