Home » বরিশাল » বানারীপাড়া » বানারীপাড়ায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ সেবা ক্যাম্প অনুষ্ঠিত
১৭ May ২০২৬ Sunday ৮:২১:২৬ PM
বানারীপাড়ায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ সেবা ক্যাম্প অনুষ্ঠিত
রাহাদ সুমন,বিশেষ প্রতিবেদক:
বরিশালের বানারীপাড়ায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) পরিচালিত এবং বানারীপাড়া প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সহযোগিতায় আন্তর্জাতিক এনজিও CBM-এর অর্থায়নে অন্তর্ভুক্তিমূলক চক্ষু স্বাস্থ্যসেবা প্রকল্পের আওতায় শুক্রবার (১৫ মে ) বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের ইলুহার বাইতুল সালাম নুরানি হাফিজি মাদরাসায় কমিউনিটি পর্যায়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।এ সময় মোট ১৫৯ জন রোগীকে চক্ষু স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এছাড়া ৪০ জন রোগীর দৃষ্টিশক্তি পরীক্ষা করে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। ক্যাম্পে শনাক্ত হওয়া ২৪ জন ছানি রোগীকে অপারেশনের জন্য ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল-এ প্রেরণ করা হয়।
স্থানীয় জনগণের মাঝে এ ধরনের সেবামূলক কার্যক্রম ব্যাপক সাড়া ফেলেছে এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে :গৌরনদীতে তথ্যমন্ত্রী
বরিশাল বিশ্ববিদ্যালয়: ১৫ বছরে ৭ উপাচার্য, চারজনকেই অপসারণ
বরিশালে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
শিক্ষকদের আন্দোলনের মধ্যে নতুন উপাচার্য পেল বরিশাল বিশ্ববিদ্যালয়