Current Bangladesh Time
Monday May ১৮, ২০২৬ ৭:২৬ AM
Barisal News
Latest News
Home » আমতলী » বরগুনা » বরগুনার আলোচিত নির্বাহী প্রকৌশলীকে বদলি
১৭ May ২০২৬ Sunday ১১:৩৩:১৬ PM
Print this E-mail this

বরগুনার আলোচিত নির্বাহী প্রকৌশলীকে বদলি


আমতলী (বরগুনা) প্রতিনিধি 

বরগুনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান খানকে বদলি করা হয়েছে। গত বৃহস্পতিবার প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন স্বাক্ষরিত চিঠিতে মেহেদী হাসান খানকে সদর দপ্তর ঢাকায় একই পদে বদলি করা হয়। আজ রোববার এ খবর বরগুনায় পৌঁছালে সাধারণ মানুষ আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন।

নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান, সিনিয়র সহকারী প্রকৌশলী শ্যামল চন্দ্র গাইন ও সহকারী প্রকৌশলী রাজিব শাহর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ৩৬ কোটি টাকার কাজ আওয়ামী লীগের দোসরদের আত্মীয়স্বজনকে পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে ১০ মে একটি সচিত্র প্রতিবেদন দৈনিক আজকের পত্রিকায় প্রকাশিত হয়। এরপর নড়েচড়ে বসে এলজিইডির প্রধান প্রকৌশলী ও মন্ত্রণালয়। 

ইউপি সদস্য রেদওয়ান সরদার বলেন, বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান খানের বদলিতে এলজিইডি ভবন দুর্নীতিমুক্ত হবে। তিনি বরগুনার উন্নয়নে বেশ বাধা ছিলেন। লিটন মোল্লা নামের আরেকজন বলেন, নির্বাহী প্রকৌশলীর বদলিতে সাধারণ মানুষের মাঝে ভালো কাজের আশা জেগেছে।

জানা গেছে, মো. মেহেদী হাসান খান ২০২৪ সালের ২৩ জুন বরগুনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগ দেন। যোগদানের পর থেকেই তিনি আওয়ামী লীগের দোসরদের সঙ্গে সখ্য গড়ে নানা অনিয়মে জড়িয়ে পড়েন। ঠিকাদারদের সঙ্গে যোগসাজশে তিনি কামিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা—এমন অভিযোগ তালতলীর বাসিন্দা ওমর আব্দুল্লাহ শাহীনের। জলবায়ু প্রকল্পের খাল খননে অনিয়ম হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। উল্টো প্রকল্পের টাকা ছাড় করে দিয়েছেন। গত মার্চ মাসে আমতলী-তালতলী উপজেলার গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৬ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়। এ দরপত্রে ৭৭টি প্রতিষ্ঠান অংশ নেয়। অভিযোগ রয়েছে, অনিয়ম ও অনৈতিকতার আশ্রয় নিয়ে গত ২০ এপ্রিল পাঁচটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ওই কাজ পাইয়ে দেন নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান খানসহ তিন প্রকৌশলী। 

কাজ পাইয়ে দেওয়া প্রতিষ্ঠানগুলোর মালিক সবাই আওয়ামী লীগের দোসর এবং নির্বাহী প্রকৌশলীসহ তিন প্রকৌশলীর আত্মীয়স্বজন। প্রতিষ্ঠানগুলো হলো—নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসানের নিকটাত্মীয় বরিশাল এমএস লুৎফুল কবির ট্রেডার্স, শেখ সেলিমের ভাগনে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আতিকুর রহমান নুরের ঠিকাদারি প্রতিষ্ঠান এমএস নুর কনস্ট্রাকশন, সহকারী প্রকৌশলী রাজিব শাহর নিকটাত্মীয় নড়াইল জেলার ঠিকাদারি প্রতিষ্ঠান লেলিন-দিপ (জয়েন্ট বেঞ্চার) এসএম লেলিন ট্রেডার্স, সিনিয়র সহকারী প্রকৌশলী শ্যামল গাইনের নিকটাত্মীয় ঝিনাইদহ ঠিকাদারি প্রতিষ্ঠান নিশিত বসু ট্রেডার্স। 

বদলি হওয়া বরগুনা নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান খান বলেন, ‘বদলির চিঠি এখনো হাতে পাইনি। তবে বিভিন্ন মারফতে বদলির খবর জানতে পেরেছি।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে :গৌরনদীতে তথ্যমন্ত্রী
বরিশাল বিশ্ববিদ্যালয়: ১৫ বছরে ৭ উপাচার্য, চারজনকেই অপসারণ
বরিশালে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
শিক্ষকদের আন্দোলনের মধ্যে নতুন উপাচার্য পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
অসময়ের বৃষ্টিতে বরিশালে হাজার কোটি টাকার ফসলহানি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com