Current Bangladesh Time
Monday May ১৮, ২০২৬ ৭:২৬ AM
Barisal News
Latest News
Home » গলাচিপা » পটুয়াখালী » গলাচিপায় ‘শেখ হাসিনার সালাম’ জানিয়ে লাপাত্তা ৪ তরুণ, খুঁজছে পুলিশ
১৭ May ২০২৬ Sunday ১১:৫২:০২ PM
Print this E-mail this

গলাচিপায় ‘শেখ হাসিনার সালাম’ জানিয়ে লাপাত্তা ৪ তরুণ, খুঁজছে পুলিশ


গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: 

পটুয়াখালীর গলাচিপা পৌর শহরে লিফলেট ছিটানোর ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এই ঘটনায় জড়িত বলে স্থানীয়ভাবে আলোচনা করা হচ্ছে। এসময় ‘শেখ হাসিনার সালাম’ জানাতে শোনা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
রোববার (১৭ মে) সকাল ১১টার দিকে পৌর শহরের সদর রোড, কালি বাড়ি রোড ও আওয়ামী লীগ অফিস সংলগ্ন সড়কে এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মোটরসাইকেলে চারজন যুবক দ্রুতগতিতে এসে চলন্ত অবস্থায় রাস্তায় লিফলেট ছুড়ে ছড়িয়ে দেয়। এ সময় তাদেরকে ‘শেখ হাসিনার সালাম, ঘরে ঘরে দিলাম’ স্লোগান দিতেও শোনা যায়। পরে দ্রুত মোটরসাইকেল চালিয়ে তারা লাপাত্তা হয়ে গেছেন। ওই দুটি মোটরসাইকেলে কারা ছিলেন- তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।লিফলেটগুলোতে লেখা ছিল, ‘দেশ বাঁচাতে প্রয়োজন, শেখ হাসিনার প্রত্যাবর্তন’ এবং ‘থানায় মামলা হোক, হামলা হোক, তবুও বলবো আমরা জয় বাংলার লোক’। লিফলেটগুলো গলাচিপা উপজেলা ছাত্রলীগের ব্যানারে ছাপানো বলে দেখা গেছে।ঘটনার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। কে বা কারা এ লিফলেট বিতরণ করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।গলাচিপা থানার পরিদর্শক (তদন্ত) মো. জিলোন শিকদার বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে :গৌরনদীতে তথ্যমন্ত্রী
বরিশাল বিশ্ববিদ্যালয়: ১৫ বছরে ৭ উপাচার্য, চারজনকেই অপসারণ
বরিশালে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
শিক্ষকদের আন্দোলনের মধ্যে নতুন উপাচার্য পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
অসময়ের বৃষ্টিতে বরিশালে হাজার কোটি টাকার ফসলহানি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com