Current Bangladesh Time
Monday May ১৮, ২০২৬ ৭:২৫ AM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » কলাপাড়ায় নদীর তীর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
১৮ May ২০২৬ Monday ১২:০০:৩৩ AM
Print this E-mail this

কলাপাড়ায় নদীর তীর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার


কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি: 

পটুয়াখালীর কলাপাড়ায় রাবনাবাদ নদীর তীর থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর তীরে মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী নৌপুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত নারীর বয়স আনুমানিক ৩০ বছর। তার পরনে শুধুমাত্র লাল রঙের একটি পাজামা ছিল।
তবে মরদেহটি নদীতে ভেসে এসেছে কিনা কিংবা কীভাবে ওই নারীর মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন জানান, ঘটনাস্থলে নৌপুলিশ সদস্যরা অবস্থান করছেন। পিবিআই ও সিআইডি টিম তদন্ত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
এ ঘটনায় কলাপাড়া থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে :গৌরনদীতে তথ্যমন্ত্রী
বরিশাল বিশ্ববিদ্যালয়: ১৫ বছরে ৭ উপাচার্য, চারজনকেই অপসারণ
বরিশালে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
শিক্ষকদের আন্দোলনের মধ্যে নতুন উপাচার্য পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
অসময়ের বৃষ্টিতে বরিশালে হাজার কোটি টাকার ফসলহানি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com