" />
AmaderBarisal.com Logo

কলাপাড়ায় ১৩০ শিক্ষকের সংবাদ সম্মেলন


আমাদেরবরিশাল.কম

১৮ May ২০২৬ Monday ৪:৫৪:৩৯ PM

প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে শিক্ষকরা।

সোমবার সকাল ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মউশিক শিক্ষক কল্যান পরিষদ কলাপাড়া শাখার সভাপতি মাওলানা মো. মাহবুব আলম।

তিনি বলেন, ১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই প্রকল্পের কার্যক্রম শুরু করেন।

কলাপাড়ায় শিক্ষা বিস্তার ও নৈতিক মূল্যবোধ জাগরণ এবং নিরক্ষরতা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তাই জরুরি ভিত্তিতে এই প্রকল্পটি রাজস্বখাতে স্থানান্তর, সকল শিক্ষক, কেয়ারটেকারসহ জনবলকে সরকারি গ্রেডে বেতন ভাতা প্রদান এবং তাদের চাকরি স্থায়িত্ব নিশ্চিত করে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এ প্রকল্পের আওতায় কলাপাড়ায় ১৩০ জন শিক্ষক কর্মরত রয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।