পটুয়াখালীর কলাপাড়ায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে শিক্ষকরা।
সোমবার সকাল ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মউশিক শিক্ষক কল্যান পরিষদ কলাপাড়া শাখার সভাপতি মাওলানা মো. মাহবুব আলম।
তিনি বলেন, ১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই প্রকল্পের কার্যক্রম শুরু করেন।
কলাপাড়ায় শিক্ষা বিস্তার ও নৈতিক মূল্যবোধ জাগরণ এবং নিরক্ষরতা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই জরুরি ভিত্তিতে এই প্রকল্পটি রাজস্বখাতে স্থানান্তর, সকল শিক্ষক, কেয়ারটেকারসহ জনবলকে সরকারি গ্রেডে বেতন ভাতা প্রদান এবং তাদের চাকরি স্থায়িত্ব নিশ্চিত করে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। এ প্রকল্পের আওতায় কলাপাড়ায় ১৩০ জন শিক্ষক কর্মরত রয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামের চাপে শেবাচিম ও জেনারেল হাসপাতাল, রোগী ধরে রাখতে পারছে না উপজেলা হাসপাতাল
ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে :গৌরনদীতে তথ্যমন্ত্রী
বরিশাল বিশ্ববিদ্যালয়: ১৫ বছরে ৭ উপাচার্য, চারজনকেই অপসারণ
বরিশালে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
শিক্ষকদের আন্দোলনের মধ্যে নতুন উপাচার্য পেল বরিশাল বিশ্ববিদ্যালয়