Current Bangladesh Time
Tuesday May ১৯, ২০২৬ ১১:১৩ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাকেরগঞ্জ » বাকেরগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূর মৃ’ত্যু ! স্বামী-শাশুরীর বিরূদ্ধে হ’ত্যা মা*ম*লা
১৮ May ২০২৬ Monday ৯:১৩:২৩ PM
Print this E-mail this

বাকেরগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূর মৃ’ত্যু ! স্বামী-শাশুরীর বিরূদ্ধে হ’ত্যা মা*ম*লা


বাকেরগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

বাকেরগঞ্জ চরামদ্দি ইউনিয়নের বাদলপাড়া গ্রামের বগা খেয়াঘাট এলাকায় এক গৃহবধূ অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। ১৫ মে রাত ৯টার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত গৃহবধূর নাম মোসাম্মাৎ রাবেয়া। তার স্বামী মোঃ ফিরোজ খান বাদলপাড়া গ্রামের মোঃ পাঞ্জ খানের পুত্র।
নিহত রাবেয়ার বাবা দাড়িয়াল বামনীকাঠী গ্রামের বাসিন্দা মোঃ মনির হোসেন বলেন, গত ৯ মে রাতে আমার মেয়ে আমাকে ফোন দিয়ে তাকে মারধরের ঘটনা জানায়। আমি তাকে পরদিন নিয়ে আসার আশ্বাস দেই। কিন্তু ঐ রাতেই আমার জামাই ফিরোজ এবং তার মা মিলে আমার মেয়ের গায়ে আগুন দেয়। যার বর্ননা মৃত্যুর আগে আমার মেয়ে ভিডিওতে বলে গেছেন। পরদিন খবর পাই অগ্নিদগ্ধ রাবেয়াকে শেবাচিমে নেওয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়েছে। এরপর সেখানে রাবেয়ার মৃত্যু হলে জামাই ফিরোজ পালিয়ে যায়।
তিনি আরো বলেন, এটি একটি ঠান্ডা মাথার পরিকল্পিত হত্যাকান্ড। আমি এর বিচার চাই।
এদিকে বাদলপাড়ার সাবেক ইউপি সদস্য মোঃ তোজম্বার বলেন, প্রত্যক্ষদর্শী বাবূল শরীফ আমাকে বলেছেন, ঘটনার দিন স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে। রাতে আলাদা ঘুমানোর পর এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে গিয়ে শুনেছি অভিমান করে গৃহবধূ নিজেই নিজের গায়ে আগুন দিয়েছে। তার স্বামী শাশুড়ি তার চিকিৎসা ও সুস্থতায় সর্বাত্মক চেষ্টা করতে দেখিছি।
বাকেরগঞ্জ থানার ওসি তদন্ত আঃ সালাম মোল্লা বলেন, এ ঘটনায় ইতিমধ্যে হত্যা মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতার করতে অভিযান চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামের চাপে শেবাচিম ও জেনারেল হাসপাতাল, রোগী ধরে রাখতে পারছে না উপজেলা হাসপাতাল
ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে :গৌরনদীতে তথ্যমন্ত্রী
বরিশাল বিশ্ববিদ্যালয়: ১৫ বছরে ৭ উপাচার্য, চারজনকেই অপসারণ
বরিশালে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
শিক্ষকদের আন্দোলনের মধ্যে নতুন উপাচার্য পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com